খেলা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত করল আইসিসি

প্রতিবেদক
পাকিস্তানের মসজিদে আত্মঘাতী হামলায় পুলিশ সদস্যসহ নিহত ২৭ পাকিস্তানের মসজিদে আত্মঘাতী হামলায় পুলিশ সদস্যসহ নিহত ২৭ টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর: সেবা হবে স্বচ্ছ ও মর্যাদাপূর্ণ টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর: সেবা হবে স্বচ্ছ ও মর্যাদাপূর্ণ ইইউর সহযোগী সদস্য হওয়ার আমন্ত্রণ পেল কানাডা ইইউর সহযোগী সদস্য হওয়ার আমন্ত্রণ পেল কানাডা বিতর্কিত অডিও ফাঁস: ক্যান্টনমেন্ট থানার ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি বিতর্কিত অডিও ফাঁস: ক্যান্টনমেন্ট থানার ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি মনপুরায় মসজিদের হিসাব নিয়ে বাগবিতণ্ডায় শিক্ষককে মারধর মনপুরায় মসজিদের হিসাব নিয়ে বাগবিতণ্ডায় শিক্ষককে মারধর গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ছেলেকে গাছে বেঁধে ভিডিও ধারণ গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ছেলেকে গাছে বেঁধে ভিডিও ধারণ আইসিসির দ্বারস্থ হলেন রিজওয়ান, ফোন জব্দ নিয়ে বাড়ছে বিতর্ক আইসিসির দ্বারস্থ হলেন রিজওয়ান, ফোন জব্দ নিয়ে বাড়ছে বিতর্ক একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে ব্যারিস্টার রাজ্জাকের দূরদর্শিতার প্রশংসা আইনমন্ত্রীর একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে ব্যারিস্টার রাজ্জাকের দূরদর্শিতার প্রশংসা আইনমন্ত্রীর ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১ ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১ রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ: নাশকতা ছড়ানোর চেষ্টা রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ: নাশকতা ছড়ানোর চেষ্টা
সব খবর

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭ সালে অনুষ্ঠিতব্য চতুর্দশ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১২টি ভেন্যু আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে। জোহানেসবার্গে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই ভেন্যুগুলোর নাম ঘোষণা করা হয়। ১৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের যৌথ স্বাগতিক হিসেবে থাকছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

ঘোষিত তালিকা অনুযায়ী, টুর্নামেন্টের মোট ৫৪টি ম্যাচের সিংহভাগই অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার আটটি শহরে। শহরগুলো হলো জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবেখা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল এবং ব্লুয়েমফন্টেইন। জিম্বাবুয়েতে ম্যাচ আয়োজনের জন্য তিনটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে, যা হলো হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব এবং ভিক্টোরিয়া ফলসের মোসি-ওয়া-তুনিয়া। এছাড়া নামিবিয়ার একমাত্র ভেন্যু হিসেবে রাখা হয়েছে রাজধানী উইন্ডকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড। জিম্বাবুয়েতে ৭ থেকে ১০টি এবং নামিবিয়ায় অন্তত ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি জোহানেসবার্গের ওয়ান্ডারার্স অথবা কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে আয়োজনের সম্ভাবনা রয়েছে।

বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বেনোনি ও পচেফস্ট্রুমে। এছাড়া আগামী বছরের শুরুতে নামিবিয়াতে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে দক্ষিণ আফ্রিকায় কোনো বাছাইপর্বের ম্যাচ রাখা হয়নি, কারণ ওই সময়ে দেশটির মূল ভেন্যুগুলোতে ‘এসএ টি-টোয়েন্টি’ টুর্নামেন্ট চলমান থাকবে। যদিও এখনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি, তবে আগামী বছরের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে বিশ্বকাপ মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠানে আইসিসি টুর্নামেন্টের অফিসিয়াল ব্র্যান্ড হিসেবে ‘মেইক দ্য সার্কল বিগার’ এবং থিম হিসেবে ‘থ্রি নেশনস, ওয়ান হার্টবিট’ উন্মোচন করেছে। অনুষ্ঠানে গ্রায়েম স্মিথ, মাখায়া এনটিনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা, কাগিসো রাবাদা, হ্যামিল্টন মাসাকাদজা ও রুডলফ ইয়ানেস ভ্যান ভারেনের মতো ক্রিকেট তারকারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০৩ সালের পর এবারই প্রথম নামিবিয়া যৌথ আয়োজক হিসেবে বিশ্বকাপের অংশীদার হলো।