খেলা

ভারতে এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে না পাকিস্তান

প্রতিবেদক
জামায়াতের ক্ষমা চাওয়া ও দল বিলুপ্তির সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ উন্মোচন জামায়াতের ক্ষমা চাওয়া ও দল বিলুপ্তির সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ উন্মোচন ভাঙ্গুড়ায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ ভাঙ্গুড়ায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ দেশজুড়ে ৯৯ বিচারককে একযোগে বদলি করল সরকার দেশজুড়ে ৯৯ বিচারককে একযোগে বদলি করল সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা অনুচিত: আইনমন্ত্রী ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা অনুচিত: আইনমন্ত্রী জাতীয় ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা জাতীয় ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা পাবনায় ১০ বছরের শিশু কলি হত্যায় গ্রেপ্তার ২ পাবনায় ১০ বছরের শিশু কলি হত্যায় গ্রেপ্তার ২ আইসিসির নতুন ডেপুটি চেয়ারম্যান হলেন জিম্বাবুয়ের তাভেঙ্গা মুকুলানি আইসিসির নতুন ডেপুটি চেয়ারম্যান হলেন জিম্বাবুয়ের তাভেঙ্গা মুকুলানি গ্যাস-বিদ্যুৎ সংকটে বাংলাদেশ, পোশাকশিল্পে বড় ধাক্কা গ্যাস-বিদ্যুৎ সংকটে বাংলাদেশ, পোশাকশিল্পে বড় ধাক্কা বিশ্ব এক নজিরবিহীন সন্ধিক্ষণে, নতুন করে ভাবার সময় এসেছে: কৌশিক বসু বিশ্ব এক নজিরবিহীন সন্ধিক্ষণে, নতুন করে ভাবার সময় এসেছে: কৌশিক বসু ১ অক্টোবর থেকে বাংলা কিউআর পেমেন্ট হবে তাৎক্ষণিক ১ অক্টোবর থেকে বাংলা কিউআর পেমেন্ট হবে তাৎক্ষণিক
সব খবর

ক্রিকেটের পর এবার হকির অঙ্গনেও ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতার প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভারতের মুম্বাই ও জলন্ধরে অনুষ্ঠিতব্য ছেলেদের হকির এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) নিশ্চিত করেছে যে, তারা ভারতে দল পাঠাবে না। জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের নাম প্রত্যাহারের ফলে টুর্নামেন্টে রিজার্ভ দল হিসেবে থাকা বাংলাদেশ ও ওমানের খেলার সুযোগ তৈরি হতে পারে।

পিএইচএফ সভাপতি মহিউদ্দিন আহমেদ ওয়ানি এই সিদ্ধান্তের পেছনে মূলত দুই দেশের বর্তমান স্পর্শকাতর রাষ্ট্রীয় সম্পর্ক ও নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। তবে ভারতের বিপক্ষে খেলার বিষয়ে পাকিস্তানের কোনো আপত্তি নেই বলে তিনি স্পষ্ট করেছেন। ওয়ানি বলেন, ‘ভারতসহ আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সব সদস্য দেশের বিপক্ষেই খেলতে পাকিস্তান প্রস্তুত। একই সঙ্গে খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখার নীতির প্রতিও আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

এই টুর্নামেন্টটি অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার জন্য এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল পিএইচএফ। বিকল্প হিসেবে তারা পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের দাবিও তুলেছিল, যা গৃহীত হয়নি। এর আগে ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তিনি বলেছিলেন, বহুজাতিক প্রতিযোগিতায় পাকিস্তানের অংশগ্রহণের অনুমতি দেওয়া ভারতের নীতির মধ্যেই পড়ে, যদিও দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

উল্লেখ্য, গত বছর তামিলনাড়ুতে অনুষ্ঠিত জুনিয়র বিশ্বকাপ থেকেও একই কারণে পাকিস্তান নাম প্রত্যাহার করেছিল। বর্তমানে বিসিসিআই ও পিসিবির সমঝোতা চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত কোনো দেশ আয়োজক হলে প্রতিপক্ষ দল সেখানে খেলতে যাবে না। এই নিয়মের কারণেই ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারত দুবাইয়ে খেলেছে, আর একই বছর ভারতের মাটিতে নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান খেলেছিল শ্রীলঙ্কায়। এছাড়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটি কলম্বোর প্রেমাদাসায় অনুষ্ঠিত হয়েছিল। বর্তমান আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ২০২৩ সালে চেন্নাই এবং ২০২৪ সালে চীনের হুলুনবুইরে শিরোপা জয় করে হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে মাঠে নামছে।