আইন ও আদালত

স্বাস্থ্য পরীক্ষার পর আদিয়ালা কারাগারে ফিরলেন ইমরান খান

প্রতিবেদক
ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র গ্লোরিয়া স্টেইনেমের জীবন: পথে পথে কাটানো এক অদম্য পথচলা গ্লোরিয়া স্টেইনেমের জীবন: পথে পথে কাটানো এক অদম্য পথচলা
সব খবর

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কয়েক ঘণ্টা হাসপাতালে রাখার পর পুনরায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কারাগার থেকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়া হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে ভোরে তাকে আবার কারাগারে স্থানান্তর করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দিয়েছিলেন। সরকারি পক্ষ থেকে এই আদেশের বিরুদ্ধে আপিল করা হলেও সর্বোচ্চ আদালত তা গ্রহণ করেননি। আদালতের নির্দেশনা মেনেই শুক্রবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। যদিও ইমরান খানকে কয়েক দিন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হতে পারে বলে আলোচনা ছিল, তবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই স্বাস্থ্য পরীক্ষা শেষ করে তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরকে কেন্দ্র করে শিফা আন্তর্জাতিক হাসপাতাল এলাকা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সেখানে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয় এবং নিরাপত্তার খাতিরে হাসপাতালের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য যে, ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ হারান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। ২০২৩ সালের আগস্টে তোশাখানা দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর আল-কাদির ট্রাস্ট দুর্নীতিসহ একাধিক মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন কারাবন্দি থাকায় তার স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে উন্নত চিকিৎসার দাবি জানিয়ে আসছিল তার পরিবার ও রাজনৈতিক দল।