আইন ও আদালত

স্বাস্থ্য পরীক্ষার পর আদিয়ালা কারাগারে ফিরলেন ইমরান খান

প্রতিবেদক
ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র গ্লোরিয়া স্টেইনেমের জীবন: পথে পথে কাটানো এক অদম্য পথচলা গ্লোরিয়া স্টেইনেমের জীবন: পথে পথে কাটানো এক অদম্য পথচলা
সব খবর

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইসলামাবাদে অবস্থিত শেফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর শুক্রবার ভোরে তাকে পুনরায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের তিন বিচারপতির একটি বেঞ্চ কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য তাকে দুই দিনের মধ্যে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। আদালতের সেই আদেশ অনুযায়ী, শুক্রবার ভোরে পিটরাস বোখারি রোড দিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। ইমরানের আগমনকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রায় ৮০০ পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি হাসপাতালের আশপাশের রাস্তাগুলো ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল।

কারা কর্তৃপক্ষের দেওয়া মেডিকেল রিপোর্ট অনুযায়ী, ৭৩ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের রক্তচাপের ওঠানামা, মাথাব্যথা ও অস্থিরতার সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি তার চোখের দৃষ্টিশক্তি নিয়েও জটিলতা তৈরি হয়েছে। চিকিৎসকরা তার মানসিক চাপ কমানোর জন্য পরিবারের সদস্যদের সাথে নিয়মিত দেখা-সাক্ষাৎ এবং বই-পত্রিকা পড়ার সুযোগ দেওয়ার সুপারিশ করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট মাস থেকে ইমরান খান কারাগারে রয়েছেন। তার দল পিটিআই শুরু থেকেই দাবি করে আসছে যে, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এদিকে, ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করলেও নথিপত্র অসম্পূর্ণ থাকায় আদালত তা ফেরত দিয়েছে।