অর্থনীতি

ভারত থেকে বেনাপোলে পৌঁছালো কাঁচা মরিচের প্রথম চালান

প্রতিবেদক
আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা
সব খবর

দেশের বিভিন্ন বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্যটির আমদানি শুরু হয়েছে। সোমবার প্রথম চালানে একটি ভারতীয় ট্রাকে ৯ টন ২০০ কেজি কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করে। বন্দর কর্তৃপক্ষের সকল আনুষ্ঠানিকতা শেষে রাতেই এই চালানটি ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান শিমু এন্টারপ্রাইজের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট শিমু শিপিং লাইন্স খালাস কার্যক্রম সম্পন্ন করেছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর পরপরই দ্রুততম সময়ে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে খালাসের ব্যবস্থা করা হয়। তিনি আরও জানান, সীমান্তের ওপারে আরও কয়েকটি ট্রাক কাঁচা মরিচ নিয়ে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

রাজধানীর বাজারে বর্তমানে কাঁচা মরিচ প্রতি কেজি ৩২০ থেকে ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহেও ২০০ টাকা ছিল। ব্যবসায়ীদের মতে, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার কারণে মরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় পাইকারি বাজারে সরবরাহ কমেছে। এই পরিস্থিতি মোকাবিলায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানিয়েছেন, কাঁচা মরিচ আমদানির অনুমতি প্রদানের পাশাপাশি বিদ্যমান কর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আমদানিকারক শাহজাহান জানান, প্রতি কেজি কাঁচা মরিচ আমদানিতে তার খরচ পড়েছে প্রায় ১৩৫ টাকা। তিনি অভিযোগ করেন, কাস্টমসের হয়রানি ও পণ্য ছাড়করণে জটিলতার কারণে রাজস্ব বাবদ অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে, যা আমদানিকারকদের লোকসানের মুখে ফেলছে এবং আমদানি খরচ বাড়িয়ে দিচ্ছে। তবে তিনি আশাবাদী যে আমদানি বাড়লে বাজারে মরিচের দাম কমে আসবে। সোমবার বেনাপোল বন্দরের কাঁচাবাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।