বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত

প্রতিবেদক
ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন
সব খবর

বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থের ওপর ভিত্তি করে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। আজ মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সরকারের এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্ন করা হলে জয়সোয়াল নিশ্চিতভাবে কোনো তথ্য দেননি। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্য পলাতক ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শর্ত আরোপের প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে নতুন কিছু বলার নেই। প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং বাংলাদেশের অনুরোধগুলো বিদ্যমান আইনি প্রক্রিয়ার নিরিখে পরীক্ষা করা হচ্ছে।

দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার এক পর্যায়ে বাংলাদেশ থেকে অতিরিক্ত জ্বালানি পাওয়ার অনুরোধের বিষয়ে সাংবাদিকরা জানতে চান। জবাবে মুখপাত্র জানান, ভারতের জ্বালানি মজুত, শোধনাগারের সক্ষমতা এবং দেশের অভ্যন্তরীণ চাহিদার বিষয়টি বিবেচনা করে বাড়তি জ্বালানি সরবরাহ করা সম্ভব কি না, তা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশে চলমান ভারতীয় উন্নয়ন প্রকল্পগুলোর স্থবিরতা দূর করার বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি সরাসরি উত্তর না দিয়ে পুনরায় দুই দেশের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি সাম্প্রতিক প্রতিবেদনে ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার বিস্তার ও বাংলাদেশে তাদের ঘাঁটি গড়ার চেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় ভারতের অবস্থান জানতে চাওয়া হলে রণধীর জয়সোয়াল বলেন, সন্ত্রাসবাদ ও নিরাপত্তা সবার জন্যই উদ্বেগের বিষয় এবং ভারত চায় এ ধরনের বিপদের মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করতে। তিনি উল্লেখ করেন, ওই প্রতিবেদনে লালকেল্লায় হামলার পেছনেও একই শক্তির সম্পৃক্ততার কথা বলা হয়েছে।

তিস্তার পানিবণ্টন চুক্তি এবং ওই প্রকল্পে চীনের আগ্রহের বিষয়েও ব্রিফিংয়ে প্রশ্ন তোলা হয়েছিল। বাংলাদেশ আলাদাভাবে তিস্তা নিয়ে আগ্রহ দেখাচ্ছে কি না বা চীনের সম্পৃক্ততা নিয়ে ভারতের কোনো উদ্বেগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বিস্তারিত কিছু না বলে অভিন্ন নদীর পানিবণ্টনে দ্বিপক্ষীয় ব্যবস্থাপনার ওপরই জোর দিয়েছেন।