গাজীপুর মহানগরের সাগর সৈকত কনভেনশন হলে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সাফল্যের যাত্রা বিজনেস মিটআপ-২০২৬’। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে গাজীপুর ও কোনাবাড়ী এলাকার শতাধিক পরিবেশক ও খুচরা বিক্রেতা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনোভারের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. সাজ্জাদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সেলস ম্যানেজার মুহাম্মাদ হাছানুজ্জামান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার সোলায়মান হক, মার্কেটিং ম্যানেজার জুবায়ের শফিক, রিজিওনাল সেলস ম্যানেজার মো. তুষার খান ও মো. সিরাজুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ীরা।
মিটআপে ইনোভারের ধারাবাহিক সাফল্য, পণ্যের গুণগত মান, প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদারের পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানটির শেষ পর্বে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

















