অর্থনীতি

ইনভেস্ট বাংলাদেশ আইন ২০২৬-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

প্রতিবেদক
রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি
সব খবর

দেশি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন এবং বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ ও সমন্বিত করার লক্ষ্যে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১২তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উত্থাপিত এই প্রস্তাবের মাধ্যমে এখন থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ’ দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন ও সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে।

নতুন এই আইনের আওতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপিএ) কার্যক্রম একীভূত ও সমন্বিত হবে। এর ফলে বিনিয়োগকারীদের অনুমোদন, নিবন্ধন, আমদানি-রপ্তানি, প্রণোদনা, শিল্পাঞ্চল উন্নয়ন এবং সরকারি সেবা গ্রহণের প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে। সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যকে সামনে রেখেই আইনটি প্রণয়ন করা হয়েছে।

আইনটিতে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, ওয়ান-স্টপ সার্ভিস, অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়ার ডিজিটালাইজেশন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের প্রত্যাশা, এই আইন কার্যকর হলে বিনিয়োগ উন্নয়ন কার্যক্রমে বিদ্যমান নীতিগত অসামঞ্জস্যতা কমবে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে। এছাড়া আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সমন্বিত বিনিয়োগ ব্যবস্থাপনা কাঠামো গড়ে উঠবে।

আইনটির উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক অঞ্চল ও মুক্ত বাণিজ্য অঞ্চলসহ ঘোষিত শিল্পাঞ্চলকে সমন্বিত কাঠামোর আওতায় আনা, লাইসেন্স ও অনুমোদন প্রদানের সময়সীমা নির্ধারণ এবং অব্যবহৃত সরকারি জমি ও স্থাপনা উৎপাদনশীল কাজে ব্যবহারের সুযোগ। এছাড়া সব ধরনের বিনিয়োগ ও ব্যবসা-সংক্রান্ত সেবা একক ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার বিধান রাখা হয়েছে।

একই বৈঠকে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ এবং ‘আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯’-এর খসড়াও অনুমোদন পেয়েছে। নতুন জ্বালানি কৌশলপত্রে ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে নতুন আমদানি নীতি আদেশে আন্তর্জাতিক বাণিজ্যের আধুনিক পদ্ধতির সঙ্গে সংগতি রেখে আমদানি প্রক্রিয়া সহজীকরণ, সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউজ এবং প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে নতুন সুবিধা যুক্ত করা হয়েছে।