রাজনীতি

মডেল মসজিদ নির্মাণে অনিয়মের তদন্তে আজই নির্দেশ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে
সব খবর

মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় বৃদ্ধি এবং সম্ভাব্য অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ আজই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের উত্থাপিত এক সম্পূরক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রীর পক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা জানান।

সংসদে প্রশ্নোত্তর পর্বে জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন যে, মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটিতে উন্নীত করা হয়েছে। এছাড়াও, অনেক মসজিদের নির্মাণকাজে ত্রুটি থাকায় ছাদ চুঁইয়ে পানি পড়ার মতো সমস্যা দেখা দিয়েছে। এসব অনিয়ম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও তার নিজের নির্বাচনী এলাকায় একটি মডেল মসজিদের নির্মাণগত ত্রুটির বিষয়টি তুলে ধরেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মডেল মসজিদ নির্মাণ একটি ভালো উদ্যোগ হলেও প্রকল্পের প্রাক্কলিত ব্যয় যথাযথ ছিল কি না, তা নিয়ে তদন্তের দাবিটি যৌক্তিক। তিনি উল্লেখ করেন, অতীতে বিভিন্ন মেগা প্রকল্পে ব্যয় বৃদ্ধি ও অনিয়মের অভিযোগ রয়েছে। মডেল মসজিদ প্রকল্পে ১৩ কোটি টাকা থেকে ব্যয় ২১ কোটিতে কীভাবে পৌঁছাল, তা বিস্তারিত খতিয়ে দেখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রকল্পের ব্যয় বৃদ্ধির কারণ, নির্মাণাধীন মসজিদের সংখ্যা এবং প্রতিটি প্রকল্পের ব্যয়সহ সব বিষয় তদন্তে সোমবারই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে। প্রয়োজনে এই তদন্ত প্রক্রিয়ায় সরকারের অন্যান্য সংস্থাকেও সম্পৃক্ত করা হতে পারে বলে তিনি আশ্বস্ত করেন।