বিশ্ব

মার্কিন ঘাঁটিতে হামলার পর বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

প্রতিবেদক
গণতন্ত্রের নতুন মাপকাঠি হতে পারে মানুষের সুখ ও কল্যাণ গণতন্ত্রের নতুন মাপকাঠি হতে পারে মানুষের সুখ ও কল্যাণ মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে বিকল দুটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে বিকল দুটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে এলএনজি জাহাজ চলাচলে বাধা নেই, জানালেন ইরানের রাষ্ট্রদূত হরমুজ প্রণালীতে এলএনজি জাহাজ চলাচলে বাধা নেই, জানালেন ইরানের রাষ্ট্রদূত সেলুন ছেড়ে কৃষিতে মাঈন উদ্দিনের চমক, মালচিং পদ্ধতিতে বেগুন চাষে সাফল্য সেলুন ছেড়ে কৃষিতে মাঈন উদ্দিনের চমক, মালচিং পদ্ধতিতে বেগুন চাষে সাফল্য নতুন অ্যালবাম ‘বাস পারসুয়েডস’ নিয়ে ফিরছেন মাইলি সাইরাস নতুন অ্যালবাম ‘বাস পারসুয়েডস’ নিয়ে ফিরছেন মাইলি সাইরাস সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক নাটোরে পদ্মার ভাঙনে সুলতানপুর চরের ৩০ পরিবারের বসতভিটা বিলীন নাটোরে পদ্মার ভাঙনে সুলতানপুর চরের ৩০ পরিবারের বসতভিটা বিলীন এক-দেড় সপ্তাহের মধ্যে কাটবে গ্যাসের সংকট: রুহুল কবির রিজভী এক-দেড় সপ্তাহের মধ্যে কাটবে গ্যাসের সংকট: রুহুল কবির রিজভী বিএনপির সপ্তম কাউন্সিল ও নতুন মহাসচিবের অপেক্ষায় নেতা-কর্মীরা বিএনপির সপ্তম কাউন্সিল ও নতুন মহাসচিবের অপেক্ষায় নেতা-কর্মীরা
সব খবর

ইরানে আবারো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হেনেছে ইরান। তেহরানের এই পদক্ষেপ প্রমাণ করে যে, দেশটি এখন বড় মাত্রার যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুমকি উপেক্ষা করেই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে এই হামলা চালানো হয়েছে। তেহরান এখন মনে করছে, ওয়াশিংটন কোনো ধরনের কূটনৈতিক সমঝোতায় বিশ্বাসী নয়।

তেহরান বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা স্টাডিজের গবেষক মোহাম্মদ এসলামির বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ইরান কোনো পাল্টা পদক্ষেপ নিলে আরও ভয়াবহ ও তীব্র মাত্রায় আঘাত হানা হবে। সেই সতর্কবার্তা অগ্রাহ্য করেই ইরান এই আক্রমণ পরিচালনা করে।

তেহরান থেকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ এসলামি জানান, ইরান এখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে দ্বিতীয় দফায় পূর্ণমাত্রার সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, যুদ্ধের আগের পর্যায়গুলোতেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক শক্তির সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে। তারা যদি আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করতে চায়, তবে সিদ্ধান্ত তাদের ওপরই নির্ভর করছে; ইরান এবার আরও অনেক বেশি শক্তিশালী উপায়ে তার জবাব দেবে।

এসলামি আরও জানান, জর্ডানে মার্কিন অবস্থানের ওপর আঘাত হানার মূল উদ্দেশ্য হলো, পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে যেন ইরানি বাহিনী সরাসরি ইসরাইলে আক্রমণের প্রস্তুতি বজায় রাখতে পারে। এছাড়া কুহেস্তা’তে মার্কিন হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ইরাক ও আফগানিস্তানের মতো ইরানেও যুদ্ধাপরাধ সংঘটিত করছে মার্কিন বাহিনী এবং এখনই তাদের থামানো ও শাস্তি দেওয়ার উপযুক্ত সময়।