বিশ্ব

ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলা হলে লোহিত সাগর বন্ধের হুমকি

প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র
সব খবর

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামো বা গ্রিড লক্ষ্য করে কোনো হামলা চালায়, তাহলে হরমুজ প্রণালীর মতোই লোহিত সাগরে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথটি বন্ধ করে দেওয়ার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইরান। গত ১৬ জুলাই বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি সম্পর্কে অবগত উচ্চপর্যায়ের অন্তত তিনটি সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, লোহিত সাগরে সম্ভাব্য অবরোধের বিষয়টি নিয়ে দেশটির নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা হয়েছে এবং সেই বার্তা হুথিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। যদিও এই বার্তাটি ঠিক কোন প্রক্রিয়ায় হুথিদের কাছে পাঠানো হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। সূত্রগুলো জানিয়েছে, তেহরানের এই অনুরোধ সম্পর্কে হুথিরা অবগত হয়েছে। তবে রয়টার্সের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হুথিদের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

হুথিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইয়েমেনের লোহিত সাগর ও এডেন উপসাগরের নিকটবর্তী পার্বত্য অঞ্চলে ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোতায়েন করা হয়েছে। এর মাধ্যমে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল-মান্দেব প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে গোষ্ঠীটি। তারা এখন কেবল চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, বাব এল-মান্দেব বন্ধ হলে সেই সংকট দ্বিগুণ আকার ধারণ করবে। হুথিদের ঘনিষ্ঠ সূত্রটি আরও জানিয়েছে, ইয়েমেনে অবস্থানরত আইআরজিসির প্রতিনিধিরা বাব আল-মান্দেব প্রণালি বন্ধের চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি নিয়ন্ত্রণ করবে।