বিশ্ব

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার খবরে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

প্রতিবেদক
অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির এলপিজি দাম বৃদ্ধিতে খালি সিলিন্ডার হাতে এনসিপির প্রতিবাদ, রাজপথে নামার আহ্বান এলপিজি দাম বৃদ্ধিতে খালি সিলিন্ডার হাতে এনসিপির প্রতিবাদ, রাজপথে নামার আহ্বান পোশাকশিল্পে অস্থিরতা দমনে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর পোশাকশিল্পে অস্থিরতা দমনে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে ৮ কারখানায় ছুটি ঘোষণা আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে ৮ কারখানায় ছুটি ঘোষণা মিরপুরের কালশীতে পোশাকশ্রমিকদের সংঘর্ষের সময় পুলিশ সদস্যকে মারধর মিরপুরের কালশীতে পোশাকশ্রমিকদের সংঘর্ষের সময় পুলিশ সদস্যকে মারধর দেশের ৮৪ শতাংশ শ্রমশক্তি এখন অনানুষ্ঠানিক খাতে কাজ করছে দেশের ৮৪ শতাংশ শ্রমশক্তি এখন অনানুষ্ঠানিক খাতে কাজ করছে হার্ভার্ডে ভর্তির প্রতারণায় সর্বস্বান্ত হয়ে প্রাণ হারালেন পাকিস্তানি তরুণী হার্ভার্ডে ভর্তির প্রতারণায় সর্বস্বান্ত হয়ে প্রাণ হারালেন পাকিস্তানি তরুণী গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত হবে গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত হবে দুমকিতে কৃষকের খড়ের গাদায় আগুন, সর্বস্বান্ত কৃষক দুমকিতে কৃষকের খড়ের গাদায় আগুন, সর্বস্বান্ত কৃষক রাজধানীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মিরপুর ১১ মেট্রো স্টেশন রাজধানীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মিরপুর ১১ মেট্রো স্টেশন
সব খবর

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার খবর প্রকাশের পর মঙ্গলবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। এতে মধ্যপ্রাচ্যের আট মাসের সংঘাত আরও ছড়িয়ে পড়া এবং অঞ্চলটি থেকে তেল সরবরাহ দীর্ঘ সময় ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার গ্রিনিচ মান সময় ৩টা ৫৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ২০ সেন্ট বা শূণ্য দশমিক ২১ শতাংশ বেড়ে ৯৬ দশমিক ৬৬ ডলারে দাঁড়ায়। একই সময়ে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ সেন্ট বা শূণ্য দশমিক শূণ্য ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ৮ ডলারে পৌঁছায়।

এর আগে সোমবার ইরান ও কাতারের কর্মকর্তাদের মধ্যে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অবসানের সম্ভাবনা তৈরি হওয়ায় দুই বেঞ্চমার্ক তেলের দামই ৭ শতাংশের বেশি কমেছিল।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। কর্মকর্তাদের কেউ কেউ হামলাকে ‘প্রতিরক্ষামূলক’ বলে বর্ণনা করেছেন। তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা সীমিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, হামলার খবর তেলের দামে নতুন করে ঝুঁকির প্রভাব যুক্ত করেছে। বাজার যখন কূটনৈতিক সমাধানের সম্ভাবনাকে গুরুত্ব দিতে শুরু করেছিল, তখন সামরিক তৎপরতার এ খবর পরিস্থিতির সুর বদলে দিয়েছে।

তবে ফিলিপ নোভা প্রতিষ্ঠানের বাজার বিশ্লেষণ বিভাগের প্রধান প্রিয়াঙ্কা সচদেবা মনে করেন, তেলের দাম এই বৃদ্ধি ধরে রাখতে না পারা ইঙ্গিত দেয় যে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব এরই মধ্যে দামে অনেকটাই অন্তর্ভুক্ত হয়েছে। তার মতে, সরবরাহ বা গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় নতুন করে বিঘ্ন ঘটার সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত শুধু নতুন হামলার খবরের ভিত্তিতে তেলের দামে বড় ধরনের উত্থান টেকসই নাও হতে পারে।

এদিকে ইরান জানিয়েছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। কাতারের মধ্যস্থতায় কয়েক দিনের আলোচনায় প্রস্তাবের পরিবর্তন এলেও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সোমবার ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর হুমকি বাস্তবায়ন করবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। একই সঙ্গে তেহরানের সঙ্গে একটি চুক্তি হওয়ার সম্ভাবনার কথাও বলেছেন তিনি।

ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। বিশ্বের মোট অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ আগে এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো। ফলে সেখানে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়েছে, যা ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি করছে। সংঘাত দ্রুত শেষ করার জন্য ট্রাম্পের ওপরও চাপ বাড়ছে।

মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বাড়তে পারে এমন আশঙ্কায় অক্টোবরের শেষ দিকে ব্রেন্ট ক্রুডের দাম গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। বিশেষ করে মঙ্গলবারের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে বাজারে উদ্বেগ রয়েছে।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি শান্তি আলোচনার জন্য সরকারকে নির্দিষ্ট কিছু ক্ষমতা দিয়েছেন।

এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আগামী ১০ ও ১১ নভেম্বর আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের আয়োজন করবে যুক্তরাষ্ট্র। আলোচনায় যুদ্ধের অবসান, যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা চুক্তি এবং উত্তেজনা কমানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।