কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কোনো ধরনের বিকল্প নৌপথ বা ‘দ্বিতীয় করিডোর’ তৈরি করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ী। সম্প্রতি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব হিসেবে দায়িত্ব পাওয়া এই জেনারেল বৃহস্পতিবার এক বক্তব্যে ওয়াশিংটনকে তাদের নীতিগত অবস্থান পরিবর্তনের আহ্বান জানান।
মেহের নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, তিনি সতর্ক করে বলেছেন যে বর্তমান পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তবে এই অঞ্চলে অবস্থানরত মার্কিন জাহাজ ও সামরিক বাহিনী গুরুতর ঝুঁকির মুখে পড়বে এবং এতে হতাহতের ঘটনাও ঘটতে পারে।
মেজর জেনারেল মোহসেন রেজায়ী আরও স্পষ্ট করেছেন যে, ইরান বর্তমান পরিস্থিতির ধারাবাহিকতা মেনে নেবে না এবং দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে।
ফলে এই জলপথকে কেন্দ্র করে যেকোনো ধরনের উত্তেজনা আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এক বক্তব্যে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এ অঞ্চলে অবস্থানরত মার্কিন জাহাজ ও সামরিক বাহিনী গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে এবং হতাহতের ঘটনাও ঘটতে পারে। একই সঙ্গে তিনি ওয়াশিংটনকে তাদের নীতিগত অবস্থান পরিবর্তনের আহ্বান জানান। খবর মেহের নিউজ এজেন্সির। আরও পড়ুনআরও পড়ুনসৌদিতে হুথিদের হামলায় প

















