রাজনীতি

শেখ হাসিনার জন্য ফাঁসির রশি নিয়ে প্রস্তুত যুব সমাজ: জামায়াত আমির

প্রতিবেদক
জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপে জেল ও আনসারের শিরোপা জয় জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপে জেল ও আনসারের শিরোপা জয় এক মিনিটে বিশ্বের সব দেশের নাম বলে তাক লাগালেন ইসমাইল এক মিনিটে বিশ্বের সব দেশের নাম বলে তাক লাগালেন ইসমাইল থার্ড টার্মিনালে ৩২০০ কোটি টাকার অনিয়ম, চারা গাছ কিনতেও লাখ টাকা থার্ড টার্মিনালে ৩২০০ কোটি টাকার অনিয়ম, চারা গাছ কিনতেও লাখ টাকা মধ্যপ্রাচ্য সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ: আইইএ মধ্যপ্রাচ্য সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ: আইইএ নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার, শুক্রবারই পদত্যাগের গুঞ্জন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার, শুক্রবারই পদত্যাগের গুঞ্জন আগামীকালই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আগামীকালই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কক্সবাজারকে অত্যাধুনিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ সরকারের কক্সবাজারকে অত্যাধুনিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অনেক আগেই বিদায় করা উচিত ছিল: এটিএম আজহার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অনেক আগেই বিদায় করা উচিত ছিল: এটিএম আজহার
সব খবর

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ছেড়ে পালানোর পর তিনি বারবার বলছেন ‘এই আসলাম’। এভাবে তিনি তেরোবার ব্যর্থ হয়েছেন। তিনি আরও বলেন, আপনি ফিরে আসুন; যুব সমাজ আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং তারা ফাঁসির রশি নিয়ে প্রস্তুত আছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ঢাকা মহানগর জামায়াতের আয়োজিত এক জনসভায় বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন। মূলত জামায়াত আমিরের নির্বাচনী এলাকায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই মাসে সংঘটিত গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে এই জনসভার আয়োজন করা হয়।

জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার ও সংসদ জুলাই বিপ্লবের ফসল। তাই এই সরকারকে জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। তিনি জুলাই যোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যা দিয়ে তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার দাবি জানান। এছাড়া আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করে সম্মানজনক পুনর্বাসনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের নামকরণ জুলাই যোদ্ধাদের নামে করার প্রস্তাব দেন জামায়াত আমির।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী অতীতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালিয়েছিলেন, কিন্তু এখন সেই গণভোটের রায়কে অবৈধ বলছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোট যদি অবৈধ হয়, তবে বর্তমান সরকার ও সংসদও অবৈধ। তাহলে দেশে কোনো বৈধ সরকার নেই। তাই টালবাহানা বন্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, আওয়ামী লীগ সেই নির্বাচনে পাঁচ বছরের জন্য ক্ষমতা বুকিং দিয়েছিল, যা অনেকের মধ্যে হতাশা তৈরি করেছিল। কিন্তু আল্লাহর রহমত থেকে হতাশ হতে নিষেধ করা হয়েছে এবং এরপরই জুলাই মাস দেশ ও জাতির মুক্তির বার্তা নিয়ে এসেছিল।

ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন এবং সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।