রাজনীতি

জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছাতে চায় জামায়াত: সেলিম উদ্দিন

প্রতিবেদক
ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১ ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১ মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতার নামে স্কুল থেকে চাঁদা আদায়ের অভিযোগ মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতার নামে স্কুল থেকে চাঁদা আদায়ের অভিযোগ ইতালিতে বাঁধনের ওপর হামলা, ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতালিতে বাঁধনের ওপর হামলা, ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি চূড়ান্ত সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি চূড়ান্ত মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা বোয়িং থেকে উড়োজাহাজ কেনার ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা আইনজীবীর সঙ্গে তর্কের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির আইনজীবীর সঙ্গে তর্কের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির নতুন লোগো ও আধুনিক ওয়েবসাইটে নতুন যাত্রায় ডেইলি বাংলাদেশ নতুন লোগো ও আধুনিক ওয়েবসাইটে নতুন যাত্রায় ডেইলি বাংলাদেশ নড়াইলে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা, আহত ৭ নড়াইলে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা, আহত ৭ দুই বছর ধরে কমিটিহীন চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি দুই বছর ধরে কমিটিহীন চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি
সব খবর

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের বাদশাহ ফয়সল স্কুল অ্যান্ড কলেজ মাঠে নগর উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, চিকিৎসাসেবা জনগণের মৌলিক অধিকার এবং এটি নিশ্চিত করতে দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা জরুরি। তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষ এখনো কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি থাকা কিংবা বিদ্যমান যন্ত্রপাতি ব্যবহার উপযোগী না থাকাকে তিনি অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন। স্বাস্থ্য খাতের এই সংকটের পেছনে ঘুস, চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের দুর্নীতিকে দায়ী করেন তিনি।

জামায়াতের লক্ষ্য শুধু রাষ্ট্রক্ষমতায় যাওয়া নয়, বরং মানুষের কল্যাণ নিশ্চিত করা—এমনটি উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল হেলথ কার্ড, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে চোখের ছানি অপারেশনসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একটি আধুনিক ঢাকা গড়তে হলে জলাবদ্ধতা, যানজট ও অপরিকল্পিত নগরায়নের মতো সমস্যা সমাধানে কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপরও তিনি জোর দেন। তিনি বলেন, সৎ, দক্ষ ও জবাবদিহিমূলক নেতৃত্বের মাধ্যমেই শতভাগ নগরসেবা নিশ্চিত করা সম্ভব।

উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক কয়েক হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। উল্লেখ্য, এর আগেও নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সেলিম উদ্দিনের উদ্যোগে উত্তরা, ভাটারা ও মগবাজারসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে একাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজিত হয়েছে এবং দেড় শতাধিক ছানি আক্রান্ত রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে ডা. হাসানুল বান্না, মো. জুবায়ের হোসাইন রাজনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আব্দুল আউয়াল আযম, মোস্তাক আহমেদ মাহবুব, মো. সাইদুর রহমান, ডা. মো. শফিউর রহমান, মো. জিয়াউল হাসান, মো. রবিউল ইসলাম রুবেল ও মো. আবু নাঈমসহ অনেকে অংশগ্রহণ করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ডাঃ হাসানুল বান্না,মোঃজুবায়ের হোসাইন রাজন,বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ২৮ নং ওয়ার্ডের আব্দুল আউয়াল আযম,২৯ ওয়ার্ডের মোস্তাক আহমেদ মাহবুব, ৩০ ওয়ার্ডের মোঃ সাইদুর রহমান,৩১ ওয়ার্ডেরডাঃ মোঃ শফিউর রহমান,৩২ ওয়ার্ডের মোঃ জিয়াউল হাসান,৩৩ ওয়ার্ডের মোঃ রবিউল ইসলাম (রুবেল),৩৪ ওয়ার্ডের ম