অপরাধ

শরীয়তপুরে সাংবাদিকদের মারধর, হুমকি দিলেন বিএনপি নেতা আরিফুজ্জামান

প্রতিবেদক
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশি রুনা খান র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশি রুনা খান নাটোরের গুরুদাসপুরে তিন বছরের মাথায় ভেঙে ফেলা হলো ২২ লাখ টাকার স্কুল ভবন নাটোরের গুরুদাসপুরে তিন বছরের মাথায় ভেঙে ফেলা হলো ২২ লাখ টাকার স্কুল ভবন উত্তর সাইপ্রাসে ফেরি ডুবি: অন্তত ৮ জনের মৃত্যু, নিখোঁজ বহু উত্তর সাইপ্রাসে ফেরি ডুবি: অন্তত ৮ জনের মৃত্যু, নিখোঁজ বহু কোটি টাকায় নির্মিত ব্রিজ, তবুও ভরসা সেই বাঁশের সাঁকো কোটি টাকায় নির্মিত ব্রিজ, তবুও ভরসা সেই বাঁশের সাঁকো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আসল শত্রুর মোকাবিলায় খামেনির আহ্বান মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আসল শত্রুর মোকাবিলায় খামেনির আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ে ২৬ জন কর্মী নিয়োগ, আবেদন শুরু ৩১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে ২৬ জন কর্মী নিয়োগ, আবেদন শুরু ৩১ আগস্ট তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব পাওয়ার ৭টি সহজ আমল তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব পাওয়ার ৭টি সহজ আমল মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ ভেনেজুয়েলার তেলসম্পদে যুক্তরাষ্ট্রের ১০০ বছরের নিয়ন্ত্রণ: ট্রাম্পের ঘোষণা ভেনেজুয়েলার তেলসম্পদে যুক্তরাষ্ট্রের ১০০ বছরের নিয়ন্ত্রণ: ট্রাম্পের ঘোষণা সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি-বিরোধী দলের বিতর্ক সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি-বিরোধী দলের বিতর্ক
সব খবর

শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। অভিযোগ উঠেছে, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার নেতৃত্বে তাদের মারধর করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকদের মধ্যে রয়েছেন ডেইলি স্টারের সাংবাদিক জাহিদ হাসান, নিউজ টুয়েন্টিফোর ও জাগো নিউজ প্রতিনিধি বিধান মজুমদার এবং মানবকণ্ঠের জেলা প্রতিনিধি বরকত মোল্লা। ঘটনার সময় জেলা বিএনপির পক্ষ থেকে সেখানে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল।

ঘটনার পর বিকেলে জাজিরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সোনালী নিউজের শরীয়তপুর প্রতিনিধি পলাশ খান মারধরের কারণ জানতে আরিফুজ্জামান মোল্লাকে ফোন করেন। এ সময় আরিফুজ্জামান মোল্লা উল্টো সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু।’ তিনি আরও বলেন, ‘আরও তো মারুম, শুধু এহন না, আমার বিরুদ্ধে অভিযোগ দিতে পারে। অনেকেই লিস্টে আছে। ইনশা আল্লাহ, আল্লাহর রহমতে সন্ধ্যার মধ্যে আরও খবর পাইয়া যাইবা। তুমি নিজেও তৈরি থাক।’ এ সময় তিনি পলাশ খানকে তার অবস্থান জানতে চেয়ে হুমকি প্রদান করেন এবং সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়ে কটূক্তি করেন।

এ বিষয়ে পলাশ খান জানান, পেশাগত দায়িত্ব পালনকালে সহকর্মীদের ওপর হামলার বিষয়ে জানতে চেয়েছিলাম, কিন্তু উল্টো আমাকেসহ অন্যদের মারধরের হুমকি দেওয়া হয়েছে। তিনি বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছেন এবং লিখিতভাবে আইনি পদক্ষেপ নেবেন বলে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার বক্তব্য পাওয়া যায়নি। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া ও সদর সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, সাংবাদিকদের ওপর আক্রমণের বিষয়টি তারা অবগত আছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।