বিনোদন

মালদ্বীপ ভ্রমণে রহস্যময় যুবকের সাথে কেয়া পায়েল: প্রেমের গুঞ্জন

প্রতিবেদক
সৌদি আরবে হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সৌদি আরবে হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি শেখ হাসিনাকে ধরে আনতে চাই, দেশে মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ শেখ হাসিনাকে ধরে আনতে চাই, দেশে মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ বাঁধনের ওপর হামলা প্রমাণ করে তিনি সঠিক পথে ছিলেন: তথ্য উপদেষ্টা বাঁধনের ওপর হামলা প্রমাণ করে তিনি সঠিক পথে ছিলেন: তথ্য উপদেষ্টা গণপূর্তে সুশাসন ও স্বচ্ছতা ফেরাতে জিরো টলারেন্স নীতি গণপূর্তে সুশাসন ও স্বচ্ছতা ফেরাতে জিরো টলারেন্স নীতি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তার রদবদল অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তার রদবদল রাজধানীতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাজধানীতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা গুরুদাসপুরে র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গুরুদাসপুরে র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জাতিসংঘের বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জাতিসংঘের সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
সব খবর

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অনবদ্য অভিনয় আর সাবলীল উপস্থাপনার মাধ্যমে খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই গ্ল্যামার কন্যা। পর্দার কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনুসারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। বর্তমানে অবকাশ যাপনের জন্য মালদ্বীপে অবস্থান করছেন এই অভিনেত্রী।

মালদ্বীপ ভ্রমণের বিভিন্ন মুহূর্ত তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন। কখনও তাকে স্পিডবোটে ঘুরতে দেখা যাচ্ছে, আবার কখনও অভিজাত হোটেলের বাথটাবে আয়েশি ভঙ্গিতে ফ্রেমবন্দি হচ্ছেন। প্রিয় অভিনেত্রীর এমন মোহনীয় ছবি ও ভিডিওগুলো দেখে তার অনুসারীরাও মন্তব্যের ঘরে নানা রকম প্রতিক্রিয়া জানাচ্ছেন।

তবে এই নিয়মিত ভ্রমণের মাঝেই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা বিনোদন পাড়ায় ব্যাপক শোরগোল ফেলে দেয়। ভিডিওটিতে দেখা গেছে, মালদ্বীপের একটি অভিজাত রেস্তোরাঁয় এক রহস্যময় যুবকের সঙ্গে পাশাপাশি বসে খাবার খাচ্ছেন কেয়া পায়েল। আড্ডার এক পর্যায়ে ওই যুবককে বেশ যত্ন করে খাইয়ে দিতে দেখা যায় তাকে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের বড় একটি অংশের ধারণা, ওই যুবকের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। অনেকের মতে, এই সফর কেবল অবকাশ যাপন নয়, বরং এটি একটি ‘প্রেমের সফর’ হতে পারে।

এই গুঞ্জন যখন চারদিকে ডালপালা মেলছে, ঠিক তখনই নিজের একটি সুন্দর ছবি পোস্ট করে ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ রহস্যময় যুবকের সঙ্গে ভিডিও ভাইরাল হওয়া এবং ঠিক তার পরপরই পায়েলের এমন চিরন্তন প্রেমের প্রশ্ন নেটিজেনদের মনে নতুন করে কৌতুহল জাগিয়েছে। এই পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা বলছেন, ‘প্রথম ভালোবাসা কখনোই ভোলা যায় না।’ মালদ্বীপের নীল জলরাশির মাঝে কেয়া পায়েলের এই ‘প্রথম ভালোবাসা’র রহস্য কেবলই কোনো প্রচারণার অংশ, নাকি জীবনের নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত—তা সময়ই বলে দেবে।