বাংলাদেশ

কিশোরগঞ্জের হাওরে তীব্র নদীভাঙন, দিশেহারা নদীপাড়ের হাজারো মানুষ

প্রতিবেদক
ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায়
সব খবর

কিশোরগঞ্জের ৬টি উপজেলা হাওর অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত তিন দিনে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আগামী তিন দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস রয়েছে। অতিবৃষ্টির ফলে সৃষ্ট পরিস্থিতিতে নদীপাড়ের জনজীবন ও অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়েছে।

বাজিতপুর উপজেলার আছানপুর, শিবপুর, বয়ালী, মাইজচর ইউনিয়নের বাহেরবালী, আয়নারগোপ, মাইজচর, পুরাকান্দা এবং বলিয়ার্দী ইউনিয়নের শাহপুর গ্রামগুলো বর্তমানে ভয়াবহ নদীভাঙনের কবলে পড়েছে। এসব এলাকার নদীপাড়ের বাসিন্দারা দীর্ঘ সময় ধরে ভাঙনের শিকার হচ্ছেন। গত ৩০ বছরে প্রায় ৫০০ থেকে ৬০০ পরিবার নদীভাঙনে ভিটেমাটি হারিয়েছেন। জীবিকার তাগিদে এই নিম্ন আয়ের মানুষ ও জেলে সম্প্রদায় তাদের পৈতৃক পেশা ছেড়ে ঢাকা ও চট্টগ্রামের মতো বিভাগীয় শহরে রিকশা বা সিএনজি চালক এবং শ্রমিকের কাজ করে মানবেতর জীবনযাপন করছেন।

এলাকাবাসীর অভিযোগ, নিকলী উপজেলার ছাতিরচর ও সিংপুরসহ আশপাশের গ্রামগুলোতে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নির্মিত প্রতিরক্ষা দেয়ালগুলোও ধীরে ধীরে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। একইসঙ্গে কুলিয়ারচর উপজেলার একাধিক গ্রামও নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। এছাড়া অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণের ফলে পৌরসদরসহ বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা জনদুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

সড়ক যোগাযোগ ব্যবস্থার অবস্থাও অত্যন্ত নাজুক। পৌর শহরের রাবারকান্দি থেকে শাহপুর পর্যন্ত সড়কটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে রাবারকান্দি-হাসপাতাল সড়কের অবস্থা সবচেয়ে শোচনীয়; সামান্য বৃষ্টিতেই সেখানে হাঁটুসমান পানি জমে যায়। স্থানীয়দের অভিযোগ, পৌর প্রশাসন ও উপজেলা প্রশাসন এই সমস্যাগুলোর সমাধানে তেমন কোনো নজর দিচ্ছে না।

এ বিষয়ে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানিয়েছেন, বৃষ্টির প্রকোপ কিছুটা কমলে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর উন্নয়নকাজ অব্যাহত রাখার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।