বিশ্ব

শর্তসাপেক্ষে মুক্তি পেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ

প্রতিবেদক
ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা
সব খবর

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছেন দিল্লির একটি আদালত। গ্রেপ্তারের একদিন পর আজ শনিবার ৫০ হাজার রুপির বন্ড এবং শান্তি বিঘ্নিত না করার প্রতিশ্রুতির ভিত্তিতে তিনি মুক্তি পান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দিল্লির মন্দির মার্গ থানায় গিয়ে এক ম্যাজিস্ট্রেট অভিজিৎকে জামিন দেন। প্রয়োজনীয় শর্ত পূরণের পর তিনি থানা থেকে বের হয়ে আসেন।

জেল থেকে বের হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের প্রতিক্রিয়া জানান অভিজিৎ দীপ। ২০০৪ সালের ‘বীর-জারা’ সিনেমার প্রধান চরিত্রের (শাহরুখ খান) একটি ছবি শেয়ার করেন তিনি। দীর্ঘ ২২ বছর পর পাকিস্তানি জেল থেকে শাহরুখ খানের চরিত্রের মুক্তির এক আবেগঘন দৃশ্য ছিল ছবিতে। ছবির ক্যাপশনে ব্যঙ্গ করে দীপ লেখেন, ‘ওয়াইফাই ও ফোন ছাড়া ২৪ ঘণ্টা জেলে কাটিয়ে বের হওয়ার অনুভূতি ঠিক এ রকম।’

এর আগে গতকাল শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তিরঙ্গা’ (জাতীয় পতাকা উড়াও) কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন অভিজিৎ। তবে কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই তাকে আটক করে পুলিশ। একই দিন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়। পরে পুলিশ জানায়, তাদের প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার সকালে নেহাকে ছেড়ে দেওয়া হলেও অভিজিৎকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছিল ককরোচ জনতা পার্টি। ওই দিন অভিজিৎ বিমানে দিল্লিতে পৌঁছানোর পর তার দুই সহযোগী আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে বিমান থেকেই আটক করা হয়। এক দিন পর তাদের ছেড়ে দেওয়া হয়।

মুক্তি পেয়ে অভিজিৎ বাড়িতে চলে যান। অন্যদিকে, আশুতোষ ও সৌরভ যন্তর মন্তরে গিয়ে ভারতের জাতীয় পতাকা ওড়ান। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। দুই সহযোগীর গ্রেপ্তারের প্রতিবাদে অভিজিৎ শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে ‘পতাকা উড়াও’ কর্মসূচির ঘোষণা দেন।