অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

প্রতিবেদক
দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের মাথাব্যথা নেই: জামায়াত দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের মাথাব্যথা নেই: জামায়াত ভারতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধের অনুরোধ বাংলাদেশের ভারতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধের অনুরোধ বাংলাদেশের সন্তানকে সম্পত্তি দান করলেও ভোগদখল বজায় থাকবে বাবা-মায়ের সন্তানকে সম্পত্তি দান করলেও ভোগদখল বজায় থাকবে বাবা-মায়ের ভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য রোধে ঢাকার আহ্বান ভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য রোধে ঢাকার আহ্বান ঢাবিতে হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে ছাত্রশক্তির বিক্ষোভ ঢাবিতে হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে ছাত্রশক্তির বিক্ষোভ গুম প্রতিরোধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন গুম প্রতিরোধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতের মাটি ব্যবহার করে হাসিনার বক্তব্য নিয়ে উদ্বেগ হুমায়ুন কবিরের ভারতের মাটি ব্যবহার করে হাসিনার বক্তব্য নিয়ে উদ্বেগ হুমায়ুন কবিরের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে, তবে নেই সুস্পষ্ট নির্দেশনা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে, তবে নেই সুস্পষ্ট নির্দেশনা স্বৈরতন্ত্র ও দুর্নীতি মেনে নেব না: নাহিদ ইসলাম স্বৈরতন্ত্র ও দুর্নীতি মেনে নেব না: নাহিদ ইসলাম
সব খবর

দেশের বাজারে গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই মূল্য সমন্বয়ের ফলে বেসরকারি খাতে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ১ হাজার ৫২৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৫৯৮ টাকায় দাঁড়িয়েছে। রোববার বিইআরসি এ সংক্রান্ত পৃথক আদেশ ও প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন এই দর ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম বৃদ্ধি, জাহাজভাড়া, ট্রেডারের প্রিমিয়াম এবং মার্কিন ডলারের বিনিময় হারের পরিবর্তনের কারণে এই দাম সমন্বয় করা হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, সৌদি আরামকো ঘোষিত আগস্ট মাসের প্রোপেনের মূল্য প্রতি মেট্রিক টন ৬২০ ডলার এবং বিউটেনের মূল্য ৬৪০ ডলার নির্ধারণ করা হয়েছে। এই দুইয়ের গড় কন্টাক্ট প্রাইস প্রতি মেট্রিক টন ৬৩৩ ডলারের সঙ্গে ১৮০ ডলার জাহাজভাড়া এবং প্রতি ডলার ১২৩ টাকা ৬৯ পয়সা বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির খুচরা মূল্য প্রতি কেজি ১৩৩ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই হিসাব অনুযায়ী অন্যান্য আকারের সিলিন্ডারের দামও নতুন করে নির্ধারিত হয়েছে। ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডার ৭৩২ টাকা, ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৬৬৪ টাকা, ১৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৯৯৭ টাকা, ১৬ কেজির সিলিন্ডার ২ হাজার ১৩০ টাকা এবং ১৮ কেজির সিলিন্ডার ২ হাজার ৩৯৭ টাকায় বিক্রি হবে। এছাড়া বড় আকারের সিলিন্ডারগুলোর মধ্যে ২০ কেজির দাম ২ হাজার ৬৬৩ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৯২৯ টাকা, ২৫ কেজির দাম ৩ হাজার ৩২৯ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৯৯৫ টাকা, ৩৩ কেজির দাম ৪ হাজার ৩৯৪ টাকা, ৩৫ কেজির দাম ৪ হাজার ৬৬০ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সিলিন্ডার গ্যাসের পাশাপাশি রেটিকুলেটেড ও অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। পাইপলাইনের মাধ্যমে সরবরাহকৃত এলপিজির মূল্য প্রতি কেজি ১২৯ টাকা ৪০ পয়সা এবং গ্যাসীয় অবস্থায় সরবরাহকৃত এলপিজির মূল্য প্রতি লিটার ২৮ টাকা ৭৫ পয়সা বা প্রতি ঘনমিটার ২৮৭ টাকা ৫০ পয়সা করা হয়েছে। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা। তবে বেসরকারি খাতের গ্যাসের দাম বাড়লেও সরকারি এলপিজির দামে কোনো পরিবর্তন আসেনি। আগের নির্দেশনানুযায়ী সরকারি ১২ দশমিক ৫ কেজি সিলিন্ডারের দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সাতেই অপরিবর্তিত রয়েছে।

বিইআরসি তাদের বিজ্ঞপ্তিতে কঠোর সতর্কবার্তা দিয়েছে যে, মজুদকরণ, বোতলজাতকরণ, পরিবেশক কিংবা খুচরা বিক্রির কোনো পর্যায়েই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া যাবে না। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কমিশন জানিয়েছে।