শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলে আসছে কুপন পদ্ধতি

প্রতিবেদক
মশার লার্ভা নিয়ন্ত্রণে দেশি ৩ মাছ গাপ্পির চেয়ে কার্যকর: গবেষণা মশার লার্ভা নিয়ন্ত্রণে দেশি ৩ মাছ গাপ্পির চেয়ে কার্যকর: গবেষণা নাটোরে ছয় দিন ব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরী শুরু নাটোরে ছয় দিন ব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরী শুরু বিমানবাহিনীর কর্মকর্তা মৃত্যু: দীপের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন বিমানবাহিনীর কর্মকর্তা মৃত্যু: দীপের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন দিনাজপুর বোর্ডে এইচএসসিতে ৪৯টি কলেজের শতভাগ শিক্ষার্থী ফেল দিনাজপুর বোর্ডে এইচএসসিতে ৪৯টি কলেজের শতভাগ শিক্ষার্থী ফেল এইচএসসিতে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীকে ফের পরীক্ষার সুযোগ এইচএসসিতে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীকে ফের পরীক্ষার সুযোগ এইচএসসিতে শতভাগ জিপিএ-৫ পেল রাজশাহী ক্যাডেট কলেজ এইচএসসিতে শতভাগ জিপিএ-৫ পেল রাজশাহী ক্যাডেট কলেজ নভেম্বরের দুই প্রীতি ম্যাচের সূচি প্রকাশ করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নভেম্বরের দুই প্রীতি ম্যাচের সূচি প্রকাশ করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ আজিমপুর সরকারি কলোনিতে ভাড়াটে উচ্ছেদের তোড়জোড়, বিপাকে ছাত্রীরা আজিমপুর সরকারি কলোনিতে ভাড়াটে উচ্ছেদের তোড়জোড়, বিপাকে ছাত্রীরা ইরান যুদ্ধের উত্তাপে ফুলেফেঁপে উঠছে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা ইরান যুদ্ধের উত্তাপে ফুলেফেঁপে উঠছে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা
সব খবর

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিদ্যমান মিড-ডে মিল কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। কর্মসূচিতে বিদ্যমান অনিয়ম ও দুর্নীতি রোধের লক্ষ্যে নতুন করে কুপন ব্যবস্থা চালুর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। শনিবার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই পরিকল্পনার কথা জানান।

প্রস্তাবিত এই পদ্ধতির আওতায় প্রতিটি শিশুকে ৩৮ টাকা ৫০ পয়সা মূল্যের কুপন দেয়া হবে। এই কুপন ব্যবহার করে শিক্ষার্থীরা স্থানীয়ভাবে তালিকাভুক্ত খাদ্য ব্যবসায়ীদের কাছ থেকে নিজেদের পছন্দমতো খাবার কিনতে পারবে। তবে কোনো শিক্ষার্থী যদি তালিকাভুক্ত দোকানে তার পছন্দের খাবার খুঁজে না পায়, তবে সে খাবার কিনবে না এবং কুপনের সমপরিমাণ অর্থ শিক্ষার্থীর কাছেই সংরক্ষিত থাকবে। মন্ত্রী জানান, সক্ষমতা বিবেচনায় স্থানীয় ব্যবসায়ীদের তালিকাভুক্ত করা হবে এবং এই পরিকল্পনাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আরও আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

একই অনুষ্ঠানে ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা বিনামূল্যে বইয়ের মান নিয়েও কথা বলেন। তিনি জানান, বইয়ের মান নিশ্চিত করতে পাঁচটি স্তরে যাচাই-বাছাই করা হচ্ছে। কাগজের মান নিম্নমানের হওয়ায় এখন পর্যন্ত ৩০ লাখ বই বাতিল ও বিনষ্ট করা হয়েছে। এরপরও কিছু ক্ষেত্রে নিম্নমানের বই সরবরাহের চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, বই শিক্ষার্থীর হাতে পৌঁছানোর পরও যদি মান খারাপ পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট প্রিন্টার্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।