অপরাধ

মিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, মেট্রোস্টেশন বন্ধ

প্রতিবেদক
শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নিশ্চিতের আহ্বান জানাল জাতিসংঘ শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নিশ্চিতের আহ্বান জানাল জাতিসংঘ স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেপ্তার স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেপ্তার ইসরায়েলে নতুন সরকার গঠনে ঐকমত্যে বিরোধী দলগুলো ইসরায়েলে নতুন সরকার গঠনে ঐকমত্যে বিরোধী দলগুলো আজকের খেলা: নিউজিল্যান্ড-ভারত ওয়ানডে ও চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ সব ম্যাচ আজকের খেলা: নিউজিল্যান্ড-ভারত ওয়ানডে ও চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ সব ম্যাচ পোশাকশ্রমিকদের আন্দোলন যৌক্তিক, দায় এড়াতে পারে না সরকার: নাহিদ ইসলাম পোশাকশ্রমিকদের আন্দোলন যৌক্তিক, দায় এড়াতে পারে না সরকার: নাহিদ ইসলাম এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ফারুক আহমেদ এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ফারুক আহমেদ বাংলাদেশের পোশাকশ্রমিক আন্দোলনের ওপর নজর রাখছে ভারত বাংলাদেশের পোশাকশ্রমিক আন্দোলনের ওপর নজর রাখছে ভারত তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং তারেক-সি সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনা মন্ত্রীর তিন দিনের সফর তারেক-সি সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনা মন্ত্রীর তিন দিনের সফর বড়দিন উদযাপনে খ্রিষ্টান ট্রাস্টকে ৩ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী বড়দিন উদযাপনে খ্রিষ্টান ট্রাস্টকে ৩ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী
সব খবর

রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে আন্দোলনরত পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

উদ্ভূত এই পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন। স্টেশন বন্ধ রাখার বিষয়টি এদিন সকালে এমআরটি পুলিশের কন্ট্রোল রুম থেকে নিশ্চিত করা হয়।

এর আগে পোশাকশ্রমিকরা প্রধান সড়কে অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। কারখানা ছেড়ে বাইরে অবস্থান নেন শ্রমিকরা। সকাল থেকে তারা তাদের নিজ কারখানার সামনে অবস্থান নেন।

উল্লেখ্য, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিসহ বিভিন্ন দাবিতে গত রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে আন্দোলন শুরু করে পোশাকশ্রমিকেরা। আন্দোলনকে কেন্দ্র করে এসব এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এতে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধের ঘটনা ঘটে।

ওই দিন তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার। সচিবালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ডের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।