বিনোদন

জটিল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন চক্রবর্তী

প্রতিবেদক
তরমুজ চাষে সফল দিনাজপুরের মাদ্রাসা ছাত্র মিনহাজ তরমুজ চাষে সফল দিনাজপুরের মাদ্রাসা ছাত্র মিনহাজ দেশের বাজারে স্বর্ণের দাম কমল, ভরিতে সাশ্রয় ১ হাজার ১০৮ টাকা দেশের বাজারে স্বর্ণের দাম কমল, ভরিতে সাশ্রয় ১ হাজার ১০৮ টাকা মাধ্যমিক শিক্ষকদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ শেষ করতে নির্দেশ মাউশির মাধ্যমিক শিক্ষকদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ শেষ করতে নির্দেশ মাউশির ইতালিতে হেনস্তার শিকার বাঁধন, মামলা না করে ফিরছেন না দেশে ইতালিতে হেনস্তার শিকার বাঁধন, মামলা না করে ফিরছেন না দেশে হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সোয়াল তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সোয়াল আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু মাও সে-তুংয়ের চীন: যে বিপ্লব বদলে দিয়েছিল এক বিশাল রাষ্ট্রকে মাও সে-তুংয়ের চীন: যে বিপ্লব বদলে দিয়েছিল এক বিশাল রাষ্ট্রকে পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত সার্ভার রুম ও সরঞ্জাম পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত সার্ভার রুম ও সরঞ্জাম ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা
সব খবর

ভারতের জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী হাতের একটি জটিল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শনিবার বাইপাস সংলগ্ন একটি হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি তার চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসক ও নার্সদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। মিঠুন জানান, গত বৃহস্পতিবার তার ডান হাতে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারটি সফল হয়েছে।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় মিঠুন বলেন, তিন দিন যেন চোখের নিমেষেই কেটে গেল। তিনি পুরো বিশেষজ্ঞ টিমের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, অস্ত্রোপচারের দিনই তিনি হাতের আঙুল দিয়ে কিছু ধরার সক্ষমতা ফিরে পাওয়ার অনুভূতি পেয়েছিলেন। চিকিৎসকদের যত্ন ও সহযোগিতার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রসাদ কৃষ্ণন জানান, অভিনেতার হাতের কনুইয়ের অংশে আগে থেকেই একটি প্লেট বসানো ছিল। সেই প্লেটের স্ক্রুগুলো একটি নার্ভের ওপর চাপ সৃষ্টি করছিল এবং নার্ভটি আটকে গিয়েছিল। সমস্যাটি কেবল প্লেট খুলে ফেলার মতো ছিল না; চিকিৎসকদের আটকে যাওয়া নার্ভটিকে আলাদা করে মুক্ত করতে হয়েছে এবং এমন অবস্থানে সরিয়ে দিতে হয়েছে যাতে ভবিষ্যতে আর কোনো চাপ না পড়ে। অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে থাকা মিঠুনের শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় শনিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, মিঠুনের অসুস্থতার খবর পাওয়ার পর তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সকালে তিনি অভিনেতার সঙ্গে দেখা করেন। এছাড়া একইদিন রাতে হাসপাতালে যান অভিনেতা দেব। তাদের এই সাক্ষাতের বিষয়টিও মিঠুনের চিকিৎসার সময়ে বেশ আলোচনায় ছিল।