রাজনীতি

দিল্লিতে হাসিনার বক্তব্য ভারত সরকারের ভাষ্য: নাহিদ ইসলাম

প্রতিবেদক
সংসদে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, বিরোধীদলীয় নেতা বললেন '১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই' সংসদে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, বিরোধীদলীয় নেতা বললেন ‘১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই’ সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল
সব খবর

দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেয়া বক্তব্যকে প্রকারান্তরে ভারত সরকারের ভাষ্য বলে মন্তব্য করেছেন বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। ইনকিলাব মঞ্চ আয়োজিত বৃহস্পতিবারের একটি সভায় তিনি এই দাবি করেন। নাহিদ ইসলাম বলেন, যখন আমরা জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপনে ব্যস্ত ছিলাম, তখন দিল্লিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারী শেখ হাসিনা প্রেস কনফারেন্স করেছেন। তার মতে, শেখ হাসিনা ও আওয়ামী লীগ যা বলছেন, তা কেবল তাদের নিজস্ব বক্তব্য নয় বরং এর পেছনে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন রয়েছে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, ভারতের সেভেন সিস্টার্সের কোনো স্বাধীনতাকামী সংগঠন যদি ঢাকায় প্রেস কনফারেন্স করত এবং বাংলাদেশ সরকার বলত যে তারা এর দায় নেয় না বা সমর্থন করে না, তবে তা কি কেউ বিশ্বাস করত? তাই দিল্লির ওই প্রেস কনফারেন্স ভারত সরকারের সমর্থন ছাড়া সম্ভব নয় বলে তিনি মনে করেন।

তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের স্বরূপ নিরূপণ না হওয়া পর্যন্ত তারেক রহমানের দিল্লি যাওয়া উচিত হবে না। এছাড়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারতে যাওয়া সমীচীন হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কয়েক দিন আগে তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণ ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনার কথা জানিয়েছিলেন। তবে ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। নাহিদ ইসলাম বলেন, ভারত বাংলাদেশকে কীভাবে দেখবে তা আমরা জানি, তবে বর্তমান সরকার কী ব্যবস্থা নেবে এবং রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা কীভাবে তা মোকাবিলা করব, সেই ঐক্যের জায়গাটি খুঁজে বের করা এখন জরুরি।