রাজনীতি

শেখ হাসিনা দেশে ফিরবেন কেবল ফাঁসির রায় কার্যকর করতে: নাহিদ ইসলাম

প্রতিবেদক
বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি
সব খবর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তা কেবল তার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হবে। শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হয়ে গিয়েছে, এখন সরকারকেই যথাযথ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।

শেখ হাসিনার সম্প্রতি রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, গত ১৬ বছর ধরে দেশ ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। তিনি যদি ডিসেম্বরে ফেরার পরিকল্পনা করে থাকেন, তবে আমরাও চাই তিনি ফিরুন, কিন্তু তা হতে হবে ফাঁসির রায় কার্যকর করার জন্য। শেখ হাসিনা কীভাবে ফিরবেন, কাদের সাথে আনবেন বা আত্মসমর্পণ করবেন কি না—সেটি পুরোপুরি বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের বিষয়। সরকারকেই দিল্লির সাথে আলোচনার মাধ্যমে তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, এই রায় কার্যকর করা দেশের স্থিতিশীলতার জন্য একটি বড় উদ্যোগ হবে। সরকার যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার কোনো পাঁয়তারাকে প্রশ্রয় দেয়, তবে সরকারই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। নাহিদ ইসলাম মন্তব্য করেন যে, আওয়ামী লীগ দিল্লির নিয়ন্ত্রিত একটি দল এবং শেখ হাসিনার সিদ্ধান্তগুলো মূলত দিল্লি থেকেই আসে। তিনি বলেন, শেখ হাসিনা নিজের দলের নেতা-কর্মীদের ত্যাগ করে দিল্লিতে পালিয়ে গেছেন।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। এ সময় তিনি জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এই রায় বিচারব্যবস্থা ও ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছে এবং এ বিষয়ে সরকারের কোনো প্রতিক্রিয়া না পাওয়া হতাশাজনক।

আজ শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা উদ্যোগ (এমএসএমই) দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে নাহিদ ইসলাম এ কথা বলেন।