অর্থনীতি

নারায়ণগঞ্জ সিটির ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রতিবেদক
স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ সৌদি প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা: অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক সৌদি প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা: অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব নেবেন শেখ সেলিম শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব নেবেন শেখ সেলিম বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, আমদানি খরচ সামাল দেওয়ার স্বস্তি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, আমদানি খরচ সামাল দেওয়ার স্বস্তি
সব খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত নাসিকের ২০তম সভায় প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এই বাজেট পেশ করেন। নতুন এই বাজেটের আকার গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৩৫৬ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ১৯০ টাকা বেশি। গত অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ৭০৪ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩২২ টাকা। বাজেট ঘোষণাকালে প্রশাসক জানান, মোট আয়ের বিপরীতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯৩০ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪০২ টাকা। বছর শেষে ১৩০ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৭১০ টাকা উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে।

বাজেট উপস্থাপনের সময় প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, নতুন করে কোনো কর আরোপ করা হচ্ছে না। বরং করের পরিধি বৃদ্ধি, বিদ্যমান সম্পদের কার্যকর ব্যবস্থাপনা, নতুন রাজস্ব উৎস চিহ্নিতকরণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আয় বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ছাদবাগান স্থাপনকারীদের জন্য বিদ্যমান ২৭ শতাংশ কর ছাড়ের পাশাপাশি অতিরিক্ত ২ শতাংশ কর ছাড়ের সুবিধাও দেওয়া হয়েছে। গত অর্থবছরে অবকাঠামো ও পরিবেশ উন্নয়নের জন্য বরাদ্দকৃত ১৮ কোটি ৮৫ লাখ ৩৩ হাজার ৪৯৩ টাকা ব্যয় না হওয়ায় নাগরিকরা সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন। নতুন বাজেটে এই খাতে বরাদ্দ বাড়িয়ে ৮২ কোটি টাকা করা হয়েছে এবং তা যথাযথভাবে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রশাসক জানান, ৫৭ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ২৭টি ওয়ার্ডে আরসিসি ড্রেন, সড়ক নির্মাণ ও সংস্কার, পুকুর সৌন্দর্যবর্ধন এবং পানি সরবরাহের পাইপলাইন স্থাপনের জন্য ৮০টি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে। যানজট নিরসনে ২ নম্বর রেলগেট থেকে চাষাড়া পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়া জাইকা সহায়তাপুষ্ট প্রকল্পের আওতায় ড্রেন নির্মাণ, কমিউনিটি সেন্টার, স্যানিটারি ল্যান্ডফিল ও খেলার মাঠসহ ১০টি উপ-প্রকল্প বাস্তবায়িত হবে। বৈদেশিক সহায়তায় ২০ কিলোমিটার ট্রান্সমিশন লাইন, ২৮০ কিলোমিটার বিতরণ পাইপলাইন, ১৪টি ডিস্ট্রিক্ট মিটার্ড এরিয়া (ডিএমএ), ৩৫ হাজার হোল্ডিংয়ে স্মার্ট মিটারসহ পানি সংযোগ এবং ৩৫ কিলোমিটার ড্রেন নির্মাণ ও পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। পানির সংকট মোকাবেলায় ৩০টি গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের জন্য জালকুড়িতে ৫৩ কোটি টাকা ব্যয়ে স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ ও কদমরসুল এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৭০ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া মহাপরিকল্পনার আওতায় নতুন বাস-ট্রাক টার্মিনাল, মাল্টিমোডাল হাব, নাগরিক সেবার অটোমেশন, পার্ক ও স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ৩০টি স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেট অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ বিভিন্ন স্তরের প্রতিনিধি ও নাগরিকরা উপস্থিত ছিলেন। প্রশাসক সাখাওয়াত হোসেন খান জানান, প্রধানমন্ত্রীর উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এই রেকর্ড বাজেট ভূমিকা রাখবে।

নতুন বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২১৪ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার ২০১ টাকা।বাজেট উপস্থাপনকালে প্রশাসক বলেন, নতুন করে কোনো কর আরোপ করা হচ্ছে না।

পাশাপাশি বিবি রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক থেকে হকার অপসারণ ও পুনর্বাসনের কার্যক্রমও অব্যাহত রয়েছে।জাইকা সহায়তাপুষ্ট Urban Development and City Governance Project-এর আওতায় নাসিকে ১০টি উপ-প্রকল্প বাস্তবায়ন করা হবে।