রাজনীতি

এনসিটি বিদেশিদের হাতে ইজারা দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত: সাইফুল হক

প্রতিবেদক
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের কাজ সম্পন্ন সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের কাজ সম্পন্ন সাড়ে ৬ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭৯৬৩ শিশুর সাড়ে ৬ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭৯৬৩ শিশুর বার্সেলোনাকে হারিয়ে পিএসজির ৪-২ গোলের জয় বার্সেলোনাকে হারিয়ে পিএসজির ৪-২ গোলের জয় প্রবাসী আয়ের সিংহভাগ ভোগে ব্যয়, বিনিয়োগে অনীহা প্রবাসী আয়ের সিংহভাগ ভোগে ব্যয়, বিনিয়োগে অনীহা সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল হলো ৩ লাখেরও বেশি ভিসা ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল হলো ৩ লাখেরও বেশি ভিসা খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকবে একাধিক কর্মসূচি খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকবে একাধিক কর্মসূচি আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে নবম স্থানে রাজধানী আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে নবম স্থানে রাজধানী রবীন্দ্রনাথকে শান্তিতে থাকতে দিন: রাষ্ট্রদ্রোহ মামলা ও জাতীয় সংগীত বিতর্ক রবীন্দ্রনাথকে শান্তিতে থাকতে দিন: রাষ্ট্রদ্রোহ মামলা ও জাতীয় সংগীত বিতর্ক জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে রোগীরা জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে রোগীরা
সব খবর

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে ইজারা দেওয়ার সরকারি উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষরের আয়োজনের প্রেক্ষাপটে দেওয়া এক বিবৃতিতে তিনি এই সিদ্ধান্তকে দেশের জন্য আত্মঘাতী এবং জনস্বার্থবিরোধী হিসেবে অভিহিত করেন।

সাইফুল হক বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দর এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট কৌশলগত সম্পদ বিদেশি অপারেটরের নিয়ন্ত্রণে দেওয়ার পুরো প্রক্রিয়াটি অত্যন্ত অস্বচ্ছ। বন্দর রক্ষা কমিটিসহ শ্রমিক সংগঠন, রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের আপত্তি এবং জনগণের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে একতরফাভাবে এই চুক্তি চূড়ান্ত করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, এনসিটি থেকে রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব আয় করে থাকে এবং দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে টার্মিনালটির বিশেষ ভূমিকা রয়েছে। অথচ এই চুক্তির শর্তাবলি, আর্থিক লেনদেনের স্বচ্ছতা এবং শ্রমিকদের অধিকার ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো জনগণের সামনে পরিষ্কার করা হয়নি। জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে তাড়াহুড়ো করে করা এই চুক্তি দেশের ইতিহাসে ‘কালো চুক্তি’ হিসেবে চিহ্নিত হবে বলে তিনি মন্তব্য করেন।

অবিলম্বে এই চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়ে সাইফুল হক বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনাতেই এনসিটিকে আরও দক্ষ, গতিশীল ও লাভজনক করার পূর্ণ সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, বন্দরের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে বিশেষজ্ঞ, শ্রমিক এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ করে জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রাখাই হওয়া উচিত সরকারের মূল লক্ষ্য।