নেপালে আকস্মিক বন্যার ঘটনায় এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর নিশ্চিত করেছে। দুর্যোগের এই ভয়াবহ পরিস্থিতিতে এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নেপাল পর্যটন বোর্ড। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৬১ জন নেপালি এবং ৩৪১ জন বিদেশি নাগরিক রয়েছেন। এদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক অন্তর্ভুক্ত। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ রয়েছেন এবং ধারণা করা হচ্ছে মোট ২৬টি দেশের নাগরিক এ দুর্যোগে নিখোঁজ হয়েছেন।
ট্যুর অপারেটরদের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিদের বড় একটি অংশ নেপাল ও ভারতের সীমান্তবর্তী মানস সরোবরের উদ্দেশে যাত্রা করেছিলেন। উদ্ধার কার্যক্রম জোরদার করতে নেপালের সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা তৎপর রয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, পুলিশ রসুয়ার ভোতকোশি নদী এলাকা থেকে ১১৪ জনকে উদ্ধার করেছে। এছাড়া নেপাল টিভি ও রেডিও নেপালের প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনীর সহায়তায় ৮০ জনের বেশি মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে, যার মধ্যে ২৯ জনকে বেসরকারি হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এই প্রাকৃতিক দুর্যোগে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে পুরো জাতি স্তম্ভিত। তিনি এই ঘটনাকে ‘আকস্মিক’ ও ‘ভয়াবহ’ হিসেবে বর্ণনা করে বলেন, সরকার উদ্ধার অভিযান শুরু করতে কোনো ধরনের বিলম্ব না করে তাৎক্ষণিক সব ধরনের সম্পদ ও সক্ষমতা কাজে লাগিয়েছে। নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
তাদের মধ্যে ২৯ জনকে বেসরকারি হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়।.নেপালে আকস্মিক বন্যায় ১০৫ ভারতীয়সহ ৩৮৪ পর্যটক নিখোঁজ, নিহত ৫৫.প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, প্রাণঘাতী আকস্মিক বন্যার ঘটনায় তাঁর হৃদয় ভারাক্রান্ত।

















