নেপালের সীমান্তবর্তী রাসুয়া জেলায় আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে। বার্তাসংস্থা এপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। বুধবার (২৬ আগস্ট) আঘাত হানা এই প্রাকৃতিক দুর্যোগের ফলে হিমালয়কন্যা দেশটির বিভিন্ন জনপদ তলিয়ে গেছে এবং যোগাযোগ ও ভ্রমণ ব্যবস্থা পুরোপুরি ব্যাহত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান কৈলাশ মানস সরোবরে ভ্রমণ করতে যাওয়া অন্তত চারশ পর্যটক এই বন্যায় নিখোঁজ হয়েছেন। নেপাল ট্যুরিজম বোর্ডের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে মোট ৪০৩ জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ৬১ জন নেপালি এবং ৩৪১ জন বিদেশি নাগরিক। নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক রয়েছেন। ধারণা করা হচ্ছে, নিখোঁজদের তালিকায় মোট ২৬টি দেশের নাগরিক অন্তর্ভুক্ত রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ রয়েছেন।
বন্যার মূল প্রভাব পড়েছে রাসুয়া জেলা ও এর পার্শ্ববর্তী সায়াফুরবেশি এলাকায়। নুয়াকোট ও ধাদিং জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ভোতেকোশি নদীর পানি প্রবল স্রোতে জনপদ ভাসিয়ে নিয়ে গেছে, যার ফলে অসংখ্য ঘরবাড়ি ও যানবাহন ভেসে গেছে। নেপালি সংবাদমাধ্যমগুলোর দাবি, সীমান্তের তিব্বত অংশ থেকে আসা পানির ঢলের কারণেই এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে।
নিখোঁজদের তালিকায় কেবল পর্যটকরাই নন, বরং স্থানীয় বাসিন্দারাও রয়েছেন। এছাড়া রাসুয়া জেলায় দায়িত্বরত নেপাল পুলিশের অন্তত ২৬ জন সদস্য এবং সশস্ত্র পুলিশ বাহিনীর সাত সদস্য নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
পরিস্থিতি মোকাবিলায় নেপাল সেনাবাহিনী ১৪টি হেলিকপ্টার ও কয়েকশ উদ্ধারকারী সদস্যকে দুর্গত এলাকায় মোতায়েন করেছে। সেনাবাহিনী তাদের এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র স্থান কৈলাশ মানস সরোবরে যাওয়া অন্তত চারশ পর্যটক নিখোঁজ হয়েছেন। যারমধ্যে প্রায় ১৪০ জন ভারতীয় রয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নাগরিকরাও নিখোঁজদের তালিকায় আছেন।
নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

















