আইন ও আদালত

নেছারাবাদে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

প্রতিবেদক
ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা
সব খবর

পিরোজপুরের নেছারাবাদে নিজের ছবি ব্যবহার করে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও ব্যবসায়ী মো. নাসির উদ্দিন তালুকদার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নেছারাবাদ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন তালুকদার অভিযোগ করেন, মো. নিয়াজ মোর্শেদ দেলোয়ার নামের এক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছেন। এর আগেও তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। নাসির উদ্দিন তালুকদার উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে পোল্ট্রি ফিড ও ঠিকাদারী ব্যবসার সঙ্গে জড়িত।

তিনি জানান, গত ৭ অক্টোবর ‘আশ্রয় প্রতিদিন’ পত্রিকায় ‘মন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে শহীদ স্মৃতি কলেজের ছাত্রলীগ বাণিজ্য, সাবেক বহিষ্কৃত নেতার নিয়োগ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে তার ছবি ব্যবহার করা হলেও সংবাদের বিষয়বস্তুর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন। এছাড়া সংবাদটি প্রকাশের আগে তার কোনো বক্তব্য নেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

নাসির উদ্দিনের দাবি, তাকে রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই তার ছবি ব্যবহার করা হয়েছে। এতে তার সুনাম ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে তিনি প্রায় এক কোটি টাকার মানহানির মামলা করবেন বলে ঘোষণা দেন। তিনি আরও জানান, বিষয়টি পত্রিকাটির ভারপ্রাপ্ত প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট নওশিন তাবাসসুম নাফিছাকে জানানোর পর তিনি দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে নিয়াজকে পত্রিকার প্রতিনিধি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ৮ অক্টোবর পত্রিকায় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন তালুকদার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে তার বিরুদ্ধে আবারও মিথ্যা সংবাদ প্রকাশের আশঙ্কার কথা ব্যক্ত করেন।