খেলা

নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
স্কোপাস ইনডেক্সড গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় স্কোপাস ইনডেক্সড গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্তে ৪ সদস্যের কমিটি প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্তে ৪ সদস্যের কমিটি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী মির্জা ফয়সল আমিন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: পিবিআইয়ের হাতে নতুন তথ্য বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: পিবিআইয়ের হাতে নতুন তথ্য ডেঙ্গুতে প্রাণ হারাল তিন বোনের বড়জন, শোকের ছায়া পরিবারে ডেঙ্গুতে প্রাণ হারাল তিন বোনের বড়জন, শোকের ছায়া পরিবারে সিরাজগঞ্জে মহাসড়কে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া আরও ৩ জন গ্রেপ্তার সিরাজগঞ্জে মহাসড়কে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া আরও ৩ জন গ্রেপ্তার মাত্র ১৫ মিনিটে হ্যাটট্রিক করে ৯৮৫ গোলের মাইলফলকে রোনালদো মাত্র ১৫ মিনিটে হ্যাটট্রিক করে ৯৮৫ গোলের মাইলফলকে রোনালদো নাঈমের স্পিন জাদুতে ২৪৫ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ নাঈমের স্পিন জাদুতে ২৪৫ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার তথ্যটি গুজব, জানাল জাপান বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার তথ্যটি গুজব, জানাল জাপান
সব খবর

রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিজয়ী খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগান এবং ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য নিয়ে গত ২ মে শুরু হয়েছিল নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬। অনুষ্ঠানে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী প্রথমে আর্মি স্টেডিয়ামের পুরো মাঠ প্রদক্ষিণ করে গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের শুভেচ্ছার জবাব দেন। এ সময় তিনি দর্শক সারিতে গিয়ে শিশুদের সঙ্গে কুশল বিনিময় ও হাত মেলান, যা স্কুলশিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাঠে বসে বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন। খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া স্কুলশিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনীও উপভোগ করেন তিনি।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মধ্য দিয়ে এই আসরের যাত্রা শুরু হয়েছিল। উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন ধাপে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরবর্তীতে মেধা ও প্রতিভা বাছাইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে জাতীয় পর্বের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।