বাংলাদেশ

আগস্টের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

প্রতিবেদক
দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৭৩ দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৭৩ রাস্তার ধারের খাবারের দোকানকেও নিতে হবে বিএফএসএ নিবন্ধন রাস্তার ধারের খাবারের দোকানকেও নিতে হবে বিএফএসএ নিবন্ধন ট্রাকের পাটাতনের নিচে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ চালক গ্রেপ্তার ট্রাকের পাটাতনের নিচে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ চালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগে আটক লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগে আটক সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু তাসকিন-শরিফুলের র‍্যাঙ্কিংয়ে উন্নতি, আফগান ব্যাটারও এগিয়ে তাসকিন-শরিফুলের র‍্যাঙ্কিংয়ে উন্নতি, আফগান ব্যাটারও এগিয়ে মহারাষ্ট্রে ১৭০০ ফুট উঁচু পাহাড় থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা মহারাষ্ট্রে ১৭০০ ফুট উঁচু পাহাড় থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, সন্ধ্যা নামলেই বন্ধ যান চলাচল কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, সন্ধ্যা নামলেই বন্ধ যান চলাচল
সব খবর

চলতি বছরের আগস্ট মাসের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। রবিবার (২৬ জুলাই) সংগঠনটির সদস্যসচিব আশিকুল ইসলামের পাঠানো এক বিবৃতিতে এই কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, আগামী আগস্টের মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করা হলে সংগঠনটি প্রথমে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেবে। তবে সেই আলোচনা ফলপ্রসূ না হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আশিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ সময় ধরে একটি সময়োপযোগী, বাস্তবসম্মত ও ন্যায্য বেতন কাঠামোর প্রত্যাশা করে আসছেন। কিন্তু এখনো নতুন পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি না হওয়ায় মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, নতুন পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপনটি আসলে কোথায় আটকে আছে? তিনি আরও যোগ করেন, দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণে সরকারের দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের কর্মদক্ষতা এবং জনসেবার মান আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি সবসময় শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক কর্মসূচিতে বিশ্বাসী। সেই কারণে তারা শুরুতে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করবেন। তবে সেই উদ্যোগ ব্যর্থ হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ রক্ষায় পরবর্তী করণীয় নির্ধারণ করে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।