অপরাধ

নাটোরের মহাসড়কে নাইট্রোজেনবাহী ট্রাকে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

প্রতিবেদক
মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মেকআপ শিল্পী থেকে উদ্যোক্তা: রুবি হ্যামারের সফলতার গল্প মেকআপ শিল্পী থেকে উদ্যোক্তা: রুবি হ্যামারের সফলতার গল্প ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু কেপটাউন টেস্টে স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে চাপে দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্টে স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে চাপে দক্ষিণ আফ্রিকা এলপিজির দাম না বাড়ানোর দাবি ক্যাবের, বৃহস্পতিবার গণশুনানি এলপিজির দাম না বাড়ানোর দাবি ক্যাবের, বৃহস্পতিবার গণশুনানি নওগাঁর আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান নওগাঁর আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী
সব খবর

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেন বহনকারী একটি ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে বনপাড়া এলাকার মোল্লা হোটেলের সামনে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ট্রাক থেকে তরল নাইট্রোজেন ছড়িয়ে পড়লে আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা ঘন সাদা ধোঁয়া বা কুয়াশার মতো গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, ট্রাকটি যশোরের বেনাপোল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের বাইপাস এলাকায় মোল্লা হোটেলের সামনে পৌঁছালে ট্রাকের একটি অংশ বিকট শব্দে ছিদ্র হয়ে যায় এবং সেখান থেকে তরল নাইট্রোজেন বের হতে শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটিতে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের নাইট্রোজেন ছিল, যার পুরোটাই ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত মোল্লা হোটেলের মালিক শাহেদ আলী মোল্লা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে মুহূর্তের মধ্যে সাদা কুয়াশার মতো গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং তারা নিরাপত্তার খাতিরে দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এর আগে গত ২৫ জুলাই একই মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় নাইট্রোজেনবাহী আরেকটি ট্রাক উলটে যাওয়ার ঘটনা ঘটেছিল।