আইন ও আদালত

নুসরাত হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট

প্রতিবেদক
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশি: অনেকের মৃত্যু, দিশেহারা পরিবার রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশি: অনেকের মৃত্যু, দিশেহারা পরিবার ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতাকর্মীরা ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতাকর্মীরা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাবনা ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাবনা মাদককাণ্ডে ওএসডি অতিরিক্ত ডিআইজি জহির, পেতেন আয়ের ৭০ শতাংশ মাদককাণ্ডে ওএসডি অতিরিক্ত ডিআইজি জহির, পেতেন আয়ের ৭০ শতাংশ মাগুরায় বাস টার্মিনালে গুলি করে যুবদল নেতাকে হত্যা মাগুরায় বাস টার্মিনালে গুলি করে যুবদল নেতাকে হত্যা সরকারি দপ্তরে প্রায় এক লাখ নিয়োগ আটকে, অর্থ বিভাগের নীতিমালায় জটিলতা সরকারি দপ্তরে প্রায় এক লাখ নিয়োগ আটকে, অর্থ বিভাগের নীতিমালায় জটিলতা সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের কাজ সম্পন্ন সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের কাজ সম্পন্ন সাড়ে ৬ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭৯৬৩ শিশুর সাড়ে ৬ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭৯৬৩ শিশুর
সব খবর

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। মামলার ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে আদালত এ সিদ্ধান্ত জানান। মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং শাহাদাত হোসেন শামীম।

এর আগে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই চাঞ্চল্যকর মামলায় রায় ঘোষণা করেছিলেন। তৎকালীন বিচারিক আদালতের রায়ে অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ মোট ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নুসরাতকে শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা দায়েরের পর তিনি গ্রেপ্তার হন। মামলা তুলে নিতে রাজি না হওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল নুসরাত মারা যান। নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলাটি দায়ের করেন, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়।

বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্সের জন্য নথিপত্র ২০১৯ সালের ২৯ অক্টোবর হাইকোর্টে পৌঁছায় এবং তা ১৪০/১৯ নম্বর হিসেবে তালিকাভুক্ত হয়। চাঞ্চল্যকর এই মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি গত ১০ জুন একটি সুনির্দিষ্ট বেঞ্চ গঠন করে দেন। ১৪ জুন থেকে বেঞ্চটি কার্যক্রম শুরু করে এবং গত ২৮ জুলাই শুনানি গ্রহণ শুরু হয়। ২০ আগস্ট শুনানি শেষ হওয়ার পর আদালত রায়ের জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেছিলেন, সেই অনুযায়ী আজ এই রায় প্রদান করা হলো।