অপরাধ

ফিলিপাইনের স্কুলে বন্দুক হামলায় ২ শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কারা ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কারা লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ
সব খবর

দক্ষিণ ফিলিপাইনের জাম্বোয়াঙ্গার অ্যাতেনিও দে জাম্বোয়াঙ্গা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত একটি উচ্চবিদ্যালয়ে বন্দুক হামলায় গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবারের এই ঘটনায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটি গত দুই মাসে দেশটির স্কুলে ঘটে যাওয়া দ্বিতীয় বন্দুক হামলার ঘটনা।

শহরের মেয়র খাইমার আদান ওলাসো জানান, নিহত দুজনই শিক্ষার্থী। তাদের মধ্যে একজন হামলাকারী বলে ধারণা করা হচ্ছে। হামলায় একটি ‘উচ্চক্ষমতাসম্পন্ন আগ্নেয়াস্ত্র’ ব্যবহার করা হয়। এ ঘটনায় নিহতদের পরিচয় ও হামলার কারণ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট আর্নাল্ড আন্দালও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে সেখানে আর কোনো সক্রিয় হামলাকারী নেই এবং নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আন্দাল বলেন, ‘এই মুহূর্তে আমরা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছি। আর কোনো সক্রিয় হামলাকারী নেই।’ তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট বলেন, ‘আমরা চাই না এ ধরনের আর কোনো ঘটনা ঘটুক। আমাদের সব শিক্ষার্থীর নিরাপত্তাকে আমরা অগ্রাধিকার দিতে চাই।’

এদিকে ফিলিপাইনে গত দুই মাসের মধ্যে এটি স্কুলে গুলির দ্বিতীয় ঘটনা। এর আগে জুন মাসে ট্যাকলোবান শহরের একটি সরকারি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনা ঘটে। সেখানে দুই শিক্ষার্থী ক্যাম্পাসে গুলি চালালে অন্তত তিনজন শিক্ষার্থী নিহত এবং প্রায় ২০ জন আহত হন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণের ঘটনার মাত্র ১০ দিনেরও কম সময়ের মধ্যে ফিলিপাইনে এই বন্দুক হামলার ঘটনাটি ঘটল।