অর্থনীতি

পরিকল্পনার অভাব বিদেশি বিনিয়োগের প্রধান অন্তরায়: বিসিসিসিআই সভাপতি

প্রতিবেদক
প্রবাসী আয়ের সিংহভাগ ভোগে ব্যয়, বিনিয়োগে অনীহা প্রবাসী আয়ের সিংহভাগ ভোগে ব্যয়, বিনিয়োগে অনীহা সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল হলো ৩ লাখেরও বেশি ভিসা ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল হলো ৩ লাখেরও বেশি ভিসা খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকবে একাধিক কর্মসূচি খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকবে একাধিক কর্মসূচি আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে নবম স্থানে রাজধানী আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে নবম স্থানে রাজধানী রবীন্দ্রনাথকে শান্তিতে থাকতে দিন: রাষ্ট্রদ্রোহ মামলা ও জাতীয় সংগীত বিতর্ক রবীন্দ্রনাথকে শান্তিতে থাকতে দিন: রাষ্ট্রদ্রোহ মামলা ও জাতীয় সংগীত বিতর্ক জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে রোগীরা জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে রোগীরা বগুড়ায় যুবককে কুপিয়ে জখম: ১০-১২ জনের হামলা বগুড়ায় যুবককে কুপিয়ে জখম: ১০-১২ জনের হামলা ফ্রান্সে বিক্ষোভ দমনে শনিবার সেনা মোতায়েনের ঘোষণা সরকারের ফ্রান্সে বিক্ষোভ দমনে শনিবার সেনা মোতায়েনের ঘোষণা সরকারের জ্ঞানেশ কুমারকে ঘিরে মোদি সরকারের অচলাবস্থা: কেন এই অনড় অবস্থান? জ্ঞানেশ কুমারকে ঘিরে মোদি সরকারের অচলাবস্থা: কেন এই অনড় অবস্থান?
সব খবর

বিদেশি বিনিয়োগ আকর্ষণের পথে বাংলাদেশের প্রধান বাধা হলো সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার ঘাটতি। বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম এই মন্তব্য করেছেন। তিনি মনে করেন, একটি বিনিয়োগবান্ধব পরিবেশ, কার্যকর নীতিমালা এবং যথাযথ তদারকি নিশ্চিত করা গেলে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ এবং শিল্প খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা সম্ভব। ইসমাঈল হোসাইন সোহেল কর্তৃক গৃহীত সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।

গত বছরের অক্টোবরে দায়িত্ব গ্রহণের পর বিসিসিসিআইকে গতিশীল করতে মোহাম্মদ খোরশেদ আলম ছয়টি অগ্রাধিকারমূলক কাজের তালিকা তৈরি করেছেন। এর মধ্যে অন্যতম হলো বাংলাদেশে চীনের একটি ব্যাংক স্থাপন। তিনি বলেন, শ্রীলঙ্কার মতো দেশেও চীনের ব্যাংক থাকলেও বাংলাদেশে এর অভাব রয়েছে। একটি চীনা ব্যাংক স্থাপিত হলে সরাসরি চাইনিজ কারেন্সিতে কাঁচামাল আমদানি এবং রপ্তানিকৃত পণ্যের অর্থ কাজে লাগিয়ে খরচ কমানো ও কার্যধন বাড়ানো সম্ভব হবে।

দ্বিতীয় অগ্রাধিকার হলো ম্যানমেইড ফাইবার (এমএমএফ) কারখানা স্থাপন বা যৌথ উদ্যোগে বিনিয়োগ। তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে এমএমএফের ব্যাপক প্রচলন রয়েছে। তৃতীয়ত, বাংলাদেশের পুঁজিবাজারে চীনের বিনিয়োগ প্রয়োজন, যা ভবিষ্যতে লাভজনক হতে পারে। চতুর্থত, চীনের বিনিয়োগ ইপিজেড বা অর্থনৈতিক অঞ্চলগুলোতে আকর্ষণ করা। পঞ্চমত, চীনে বাংলাদেশের রপ্তানি বাড়াতে তাদের বিভিন্ন শহরে ডিপার্টমেন্টাল স্টোর বিনামূল্যে দেওয়ার প্রস্তাব দিয়েছেন, যাতে চীনা নাগরিকরা বাংলাদেশি পণ্য সম্পর্কে জানতে পারে। সবশেষে, চীনের উদ্যোগে বাংলাদেশে ২০টি পলিটেকনিক স্কুল স্থাপন করে তরুণদের হাতে-কলমে প্রযুক্তিগত শিক্ষা প্রদানের দাবি জানিয়েছেন তিনি।

চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে খোরশেদ আলম সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, চীন বাংলাদেশে ১৭-১৮ বিলিয়ন ডলার রপ্তানি করলেও বাংলাদেশ মাত্র ৭৮০ মিলিয়ন ডলার রপ্তানি করে। এই ব্যবধান কমাতে চীনের বিভিন্ন শহরে বাংলাদেশের পণ্য প্রদর্শনী বা বিক্রির জন্য ২০টি আউটলেটের অনুমতি পাওয়া যেতে পারে। এতে কোনো টাকা লাগবে না এবং কোন পণ্যের চাহিদা বেশি তা ছয় মাস পর্যবেক্ষণের সুযোগ থাকবে। চায়না চেম্বারের একটি ছোট কাউন্টার সেখানে থাকবে।

চীন সম্প্রতি বাংলাদেশের জন্য কুনমিংয়ে বিনা ভাড়ায় ২০০০ বর্গমিটারের একটি ডিপার্টমেন্টাল স্টল এবং ২০০০ বর্গমিটারের গুদাম দিতে রাজি হয়েছে। এ বিষয়ে তারা সরকারিভাবে ইপিবি-র সঙ্গে যোগাযোগ করছে বলে তিনি জানান।

বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের প্রতিবন্ধকতা প্রসঙ্গে খোরশেদ আলম বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা কম এবং অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে পরিকল্পনা ও ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, একটি অর্থনৈতিক অঞ্চলে কী ধরনের শিল্প স্থাপন হবে, কতটুকু জমি প্রয়োজন, তা আগে থেকেই পরিকল্পনা করতে হবে। টেক্সটাইল শিল্পের জন্য কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন করা যেতে পারে, যাতে প্রতিটি কারখানাকে আলাদাভাবে এটি করতে না হয়। চীনের বিশেষজ্ঞদের প্রযুক্তিগত সহায়তা নিয়ে এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা যেতে পারে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক অঞ্চলের ভেতরে একটি ছোট টার্মিনাল, ফর্কলিফটসহ পণ্য পরিবহন সুবিধা, ফায়ার স্টেশনসহ প্রয়োজনীয় অবকাঠামো ও সেবার ব্যবস্থা কেন্দ্রীয়ভাবে নিশ্চিত করা গেলে কারখানাগুলোর ব্যয় কমবে। ডাইং কারখানার জন্য কেন্দ্রীয় বয়লারের ব্যবস্থা করা যেতে পারে, যা ব্যয়, গ্যাসের অপচয় এবং নিরাপত্তা ঝুঁকি কমাবে। এমন একটি শিল্পাঞ্চল সম্পূর্ণ প্রস্তুত করে বিনিয়োগকারীদের আহ্বান জানালে দ্রুত বিনিয়োগ ও উৎপাদন শুরু করা সম্ভব।

প্রচলিত পোশাকশিল্পের বাইরে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে বায়ুবিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তিতে চীনা বিনিয়োগ আকর্ষণের সুযোগ রয়েছে। চীন এসব প্রযুক্তি সরবরাহের প্রস্তাব দিয়েছে এবং সরকারের উচিত দ্রুত আলোচনা করে প্রযুক্তি স্থানান্তর ও বিনিয়োগের উদ্যোগ নেওয়া। এছাড়া অটোমোবাইল, চামড়া, ওষুধশিল্প ও স্বাস্থ্য খাতেও বিনিয়োগের সুযোগ রয়েছে। তবে ওষুধশিল্পে বিদেশি বিনিয়োগ ও প্রতিযোগিতার ক্ষেত্রে স্থানীয় কোম্পানিগুলোর স্বার্থ বিবেচনায় রাখতে হবে।

দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে চীনা বিনিয়োগকারীদের ধরে রাখতে ও নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে বিসিসিসিআইয়ের পরামর্শ হলো, বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা, অবকাঠামো ও সেবার পরিকল্পনা করা এবং কাঁচামাল এনে পণ্য উৎপাদন ও বিদেশে রপ্তানির প্রক্রিয়া সহজ করা। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা দূর করা জরুরি। কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বিনিয়োগকারীদের সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। উত্তরা থেকে সাভার ইপিজেড ও আশুলিয়ায় যাতায়াতে বেহাল সড়ক এবং যানজট তাদের জন্য সমস্যা তৈরি করছে। শিল্পাঞ্চলে বিনিয়োগ বাড়াতে হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ফ্লাইওভার নির্মাণ এবং নিচের সড়ক ও সংযোগ ব্যবস্থার উন্নতি প্রয়োজন। ট্রেড লাইসেন্স করতে গিয়ে বিদেশি কোম্পানিগুলোর হয়রানি ও অতিরিক্ত অর্থ দেওয়ার অভিযোগ রয়েছে। এসব বিষয় বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করে। ট্রেড লাইসেন্সসহ সরকারি সেবা গ্রহণের প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে এবং অনিয়মের অভিযোগ তদন্ত করা প্রয়োজন।

নতুন ও তরুণ উদ্যোক্তাদের জন্য পরামর্শ হলো, চীনের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে চীনা ভাষা সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। আন্তর্জাতিক বিপণন, বিক্রয় কৌশল এবং পণ্যের বাজার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। চীনে কোন বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে তা নিয়ে গবেষণা করতে হবে এবং চীনা ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে কাজ করা যেতে পারে। চীনের ক্রেতা ও বিপণন সংশ্লিষ্টদের বাংলাদেশে এনে সেমিনার আয়োজনের মাধ্যমে বাজারের চাহিদা সম্পর্কে ধারণা নিতে হবে।

খোরশেদ আলম : চীন বাংলাদেশে ১৭ থেকে ১৮ বিলিয়ন ডলারের রপ্তানি করে। অন্যদিকে আমরা ৭৮০ মিলিয়ন ডলার মাত্র রপ্তানি করছি। এই গ্যাপটি পূরণ করার জন্য আমাদের চীনের সঙ্গে রপ্তানি বাড়াতে হবে। এর জন্য সর্বপ্রথম একটি অন্যতম পদক্ষেপ হতে পারে চীনের বিভিন্ন শহরে আমাদের পণ্য প্রদর্শনী বা বিক্রির জন্য ২০টি আউটলেটের অনুমতি পাওয়া। এর জন্য