রাজনীতি

তিন বছর পর বিতর্কিত বিদায় নিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রতিবেদক
ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১ ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১ মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতার নামে স্কুল থেকে চাঁদা আদায়ের অভিযোগ মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতার নামে স্কুল থেকে চাঁদা আদায়ের অভিযোগ ইতালিতে বাঁধনের ওপর হামলা, ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতালিতে বাঁধনের ওপর হামলা, ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি চূড়ান্ত সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি চূড়ান্ত মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা বোয়িং থেকে উড়োজাহাজ কেনার ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা আইনজীবীর সঙ্গে তর্কের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির আইনজীবীর সঙ্গে তর্কের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির নতুন লোগো ও আধুনিক ওয়েবসাইটে নতুন যাত্রায় ডেইলি বাংলাদেশ নতুন লোগো ও আধুনিক ওয়েবসাইটে নতুন যাত্রায় ডেইলি বাংলাদেশ নড়াইলে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা, আহত ৭ নড়াইলে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা, আহত ৭ দুই বছর ধরে কমিটিহীন চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি দুই বছর ধরে কমিটিহীন চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি
সব খবর

তিন বছর তিন মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর অবশেষে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি যখন রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়, তখন খোদ দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যেও বিস্ময়ের সৃষ্টি হয়েছিল। সাহাবুদ্দিন তখন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানার সিদ্ধান্তে তাঁকে রাষ্ট্রপতি করার প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হয় এবং বিরোধী কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে শুরু থেকেই তাঁর এই মনোনয়ন নিয়ে নানা মহলে প্রশ্ন ছিল। এর কয়েক মাস আগে ২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তিনি নির্বাচন কমিশনারের দায়িত্বও পালন করেন।

অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ সাহাবুদ্দিন ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে তাঁর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিশেষ করে পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে করা মামলাটি ২০১৪ সালে চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে তৎকালীন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন দাবি করেন, ওই তদন্তে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এছাড়া বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির সময়ও দুদকের কমিশনার হিসেবে তাঁর ভূমিকা নিয়ে বিতর্ক ছিল। ২০১২ সালে পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক।

দুদকের দায়িত্ব ছাড়ার পর তিনি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ভাইস চেয়ারম্যান এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের উপদেষ্টা হিসেবে কাজ করেন। ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর তিনি ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ভাইস চেয়ারম্যান হন। রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পাওয়ার পর সমালোচকরা তাঁকে ‘এস আলমের প্রতিনিধি’ হিসেবে চিহ্নিত করেছিলেন। তাঁর আইনগত যোগ্যতা নিয়েও বিতর্ক হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। তবে আদালত রাষ্ট্রপতির পদকে লাভজনক নয় বলে রায় দিয়ে রিট খারিজ করে দেয়।

তাঁর মেয়াদের সবচেয়ে বড় রাজনৈতিক বিতর্ক তৈরি হয় শেখ হাসিনার পদত্যাগ নিয়ে। ২০২৪ সালের ৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণে তিনি জানিয়েছিলেন, শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। কিন্তু পরে মানবজমিন পত্রিকার সম্পাদকের সাথে আলাপকালে তিনি দাবি করেন, পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তাঁর কাছে নেই। এই পরস্পরবিরোধী বক্তব্যকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ‘মিথ্যাচার’ ও শপথ লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন তাঁর অপসারণের দাবিতে বিক্ষোভ করে। ২০১৫ সালে প্রায় ২ হাজার ৩৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৫৬টি মামলা করা হলেও ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও পরিচালনা পর্ষদের কাউকে আসামি করা হয়নি।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাষ্ট্রপ্রধান হিসেবে কার্যকর ভূমিকা না রাখা এবং পরবর্তীতে শেখ হাসিনার সাথে টেলিফোনে যোগাযোগের গুঞ্জন তাঁর বিতর্ককে আরও বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের সদস্যরা তাঁর ভাষণের প্রতিবাদ করেন এবং অভিশংসনের মাধ্যমে অপসারণের দাবি জানান। যে বিস্ময় নিয়ে তিনি বঙ্গভবনে এসেছিলেন, সবশেষে সেই বিতর্কিত অধ্যায় সঙ্গী করেই তাঁকে বিদায় নিতে হলো।