রাজনীতি

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন

প্রতিবেদক
ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১ ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১ মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতার নামে স্কুল থেকে চাঁদা আদায়ের অভিযোগ মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতার নামে স্কুল থেকে চাঁদা আদায়ের অভিযোগ ইতালিতে বাঁধনের ওপর হামলা, ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতালিতে বাঁধনের ওপর হামলা, ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি চূড়ান্ত সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি চূড়ান্ত মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা বোয়িং থেকে উড়োজাহাজ কেনার ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা আইনজীবীর সঙ্গে তর্কের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির আইনজীবীর সঙ্গে তর্কের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির নতুন লোগো ও আধুনিক ওয়েবসাইটে নতুন যাত্রায় ডেইলি বাংলাদেশ নতুন লোগো ও আধুনিক ওয়েবসাইটে নতুন যাত্রায় ডেইলি বাংলাদেশ নড়াইলে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা, আহত ৭ নড়াইলে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা, আহত ৭ দুই বছর ধরে কমিটিহীন চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি দুই বছর ধরে কমিটিহীন চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি
সব খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় তার পদ শূন্য হয়েছে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, দ্রুতই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি মাছউদ বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে। যেহেতু তিনি আজই পদত্যাগ করেছেন, তাই রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া শেষ করা হবে। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের আদলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। পরবর্তীতে ভোটগ্রহণের প্রয়োজন হলে ভোট হবে, আর একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে। তবে সাপ্তাহিক ছুটির কারণে আগামীকাল শনিবার ইসির কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার বা তার পরবর্তী সময়ে কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বিদ্যমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে গণ্য হবেন। ইসি তাদের তালিকা তৈরি করার পরই নির্বাচনের তফশিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

এর আগে শুক্রবার বিকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এক জরুরি সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অসুস্থতার কারণে শারীরিক ও মানসিকভাবে দায়িত্ব পালনে অক্ষম হওয়ায় মো. সাহাবুদ্দিন তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্পিকার জানান, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন। উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন।