প্রাইম ব্যাংক পিএলসি. এবং সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (সিপিডিএল)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে এখন থেকে প্রাইম ব্যাংকের গ্রাহক এবং ব্যাংকের কর্মীরা সিপিডিএল-এর আবাসন প্রকল্পে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড়ের সুবিধা পাবেন। রাজধানীর বনানীতে অবস্থিত সিপিডিএল-এর করপোরেট কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উন্নত আবাসন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় ও মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে এই অংশীদারিত্ব করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রাইম ব্যাংক তার গ্রাহক ও কর্মীদের জন্য আবাসন সংক্রান্ত বিশেষ সুবিধা সম্প্রসারণ করল। একই সঙ্গে বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার মাধ্যমে ভ্যালু অ্যাডেড সেবা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখল ব্যাংকটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ। অন্যদিকে সিপিডিএল-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চিফ রিলেশনশিপ অফিসার জি. এম. ফারহাদ সারওয়ার।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী। সিপিডিএল-এর পক্ষ থেকে অংশ নেন জেনারেল ম্যানেজার (অপারেশনস অ্যান্ড এসসিএম) ইফতেখার উদ্দিন চৌধুরী এবং ডেপুটি জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

















