শিক্ষা

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি দেলাওয়ার হোসেনের নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি দেলাওয়ার হোসেনের সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে আতঙ্কিত বাসিন্দারা সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে আতঙ্কিত বাসিন্দারা নাটোরের বাগাতিপাড়ায় এইচএসসি পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নাটোরের বাগাতিপাড়ায় এইচএসসি পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানে শতভাগ ফেল পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন রোববার, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন রোববার, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর তারেক রহমানের সামনে সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতার কঠিন পরীক্ষা তারেক রহমানের সামনে সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতার কঠিন পরীক্ষা মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াতের বাধা: বিশিষ্টজনদের উদ্বেগ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াতের বাধা: বিশিষ্টজনদের উদ্বেগ সুবর্ণচরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সুবর্ণচরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ২০২৬: জয়পুরহাটে সাফল্যের শীর্ষে গার্লস ক্যাডেট কলেজ এইচএসসি ২০২৬: জয়পুরহাটে সাফল্যের শীর্ষে গার্লস ক্যাডেট কলেজ নির্দেশনা অমান্য করায় দেবীগঞ্জে ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নির্দেশনা অমান্য করায় দেবীগঞ্জে ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত চাকরি থেকে বরখাস্ত করা হলো সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশিদকে চাকরি থেকে বরখাস্ত করা হলো সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশিদকে
সব খবর

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করার লক্ষ্যে সরকার অনার্স পর্যায় পর্যন্ত তাদের শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই শিক্ষার যাবতীয় খরচ রাষ্ট্র বহন করবে। একই সঙ্গে যেসব নারী শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফল করবে, তাদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও করা হবে।

প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, দেশনেত্রী খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যায় পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী সমাজকে পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি উপস্থিত শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে তারা দেশের হাল ধরতে পারে।

শিক্ষার পাশাপাশি প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, গ্রামগঞ্জের হাজার হাজার প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র পরিবারের শিশুদের বছরে একবার স্কুল ড্রেস দেওয়া হবে। এছাড়া প্রায় এক কোটি ২০ লাখ শিশুর হাতে নতুন স্কুল ব্যাগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। নিয়মিত নতুন বইয়ের পাশাপাশি এই স্কুল ব্যাগ ও ড্রেস প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান।

নারীদের স্বাবলম্বী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষায় এগিয়ে নেওয়ার পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, যেসব পরিবারের নারী প্রধান হিসেবে সংসার পরিচালনা করেন, তাদের হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে। আল্লাহর রহমতে এই কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ঘরে এই কার্ড পৌঁছে দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।