রাজনীতি

বায়ু ও শব্দদূষণ রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালুর উদ্যোগ: নতুন ট্রেনের প্রস্তাব ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালুর উদ্যোগ: নতুন ট্রেনের প্রস্তাব আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৮১ জনের আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৮১ জনের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিমের মৃত্যু হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিমের মৃত্যু সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
সব খবর

রাজধানীসহ সারা দেশের বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত পরিবেশ দূষণ বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। বৈঠকে প্রধানত রাজধানীর পরিবেশগত পরিস্থিতির উন্নতি এবং বায়ু ও শব্দদূষণ হ্রাসের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান ইটভাটা থেকে সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ইট উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। এছাড়া, সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

যানবাহনের অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে সরকারপ্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দিয়েছেন। বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনায় এআই ক্যামেরার ন্যায় হর্ন নিয়ন্ত্রণেও কীভাবে এই প্রযুক্তি কাজে লাগানো যায়, তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাকে হর্ন নিয়ন্ত্রণে আরও কঠোর ভূমিকা পালন করতে বলা হয়েছে।

রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে দ্রুততম সময়ের মধ্যে অন্তত ৫০টি পয়েন্টে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বা অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

উক্ত সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক যথাক্রমে মো. আব্দুস সালাম ও মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।