রাজনীতি

শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর আসছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা
সব খবর

আগামী ২০ অক্টোবর শারদীয় দুর্গোৎসবের আয়োজন দেখতে রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান।

জেলা প্রশাসক জানান, সফরকালে প্রধানমন্ত্রী একটি পূজামণ্ডপ পরিদর্শন করতে পারেন। এই সফরের প্রস্তুতি হিসেবে নগরীর শ্রী শ্রী করুণাময়ী কালিমন্দির, ধর্মসভা ও গুপ্তপাড়া মন্দির প্রস্তুত করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে কোন পূজামণ্ডপ পরিদর্শন করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

সফরসূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি রংপুর নগরীর রাধাগোবিন্দ মন্দির (ধর্মসভা)-এর উদ্দেশে রওনা হবেন এবং বেলা ১১টার দিকে মন্দিরটি পরিদর্শন করার কথা রয়েছে। পরিদর্শন শেষে তিনি পুনরায় সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রীর সফর সফল ও নির্বিঘ্ন করতে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, প্রধানমন্ত্রীর এই সফর রংপুরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। এটি একটি বিরল ঘটনা হতে যাচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী রাজধানীর বাইরে শারদীয় দুর্গোৎসব দেখতে একটি অঞ্চলে আসছেন। তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে দলীয় নেতাদের মধ্যে সমন্বয় জোরদার ও সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নগরীর তিলোত্তমা হোটেলে জেলা বিএনপির জরুরি সভা আহ্বান করা হয়েছে। সভায় জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌর নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

শ্রী শ্রী দুর্গা মন্দির, গুপ্তপাড়ার সভাপতি সুব্রত সরকার মুকুল জানান, প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি না পেলেও এসএসএফ ও এনএসআইয়ের সদস্যরা মন্দির পরিদর্শন করে গেছেন। তারাও প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন।