বাংলাদেশ

জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: তারেক রহমান

প্রতিবেদক
দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের
সব খবর

চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। রোববার (৯ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, এখন সময় দেশ গড়ার এবং জাতির ভাগ্য গঠনের। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, দেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করে কারখানা স্থাপন করতে হলে দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখা পূর্বশর্ত। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভ্রান্তি ছড়িয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের সুযোগ দেওয়া যাবে না। দিনশেষে বিভ্রান্তকারীরা চলে গেলেও ক্ষতিগ্রস্ত হয় দেশের সাধারণ জনগণ।

বিএনপির রাজনৈতিক দর্শনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সব রাজনৈতিক ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। যেহেতু জনগণ বিএনপির ৩১ দফার পক্ষে রায় দিয়েছে, তাই সেই দফা বাস্তবায়ন করাই এখন দলের পবিত্র দায়িত্ব। তিনি প্রতিজ্ঞা করেন যে, দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদের রুখে দিয়ে বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সভাপতিত্ব করেন। এ সময় প্রধানমন্ত্রী বন্যাদুর্গত ৩০টি পরিবারকে ১ লাখ টাকা করে এবং ১৫ জন প্রতিবন্ধীর মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা।