সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণেই স্যার পদত্যাগ করেছেন।
উল্লেখ্য যে, ২০২৪ সালের আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ ১২ জন সদস্য পদত্যাগ করেছিলেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

















