রাজনীতি

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রতিবেদক
ফ্ল্যাট প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক ফ্ল্যাট প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক নবীনগরে তিতাস নদী ভরাট করে দখলের অভিযোগ নবীনগরে তিতাস নদী ভরাট করে দখলের অভিযোগ হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু তিন দশক পরও ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী তারকা সালমান শাহ তিন দশক পরও ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী তারকা সালমান শাহ হিমাচলে হিমবাহ গলে বাড়ছে ৯ 'জলবোমা', সতর্ক করলেন গবেষকরা হিমাচলে হিমবাহ গলে বাড়ছে ৯ ‘জলবোমা’, সতর্ক করলেন গবেষকরা
সব খবর

বিগত শেখ হাসিনা সরকারের আমলে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের স্বত্ব কেনা ও সম্প্রচার প্রক্রিয়ায় বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সে সময় ফিফাকে চুক্তির পুরো টাকা পরিশোধ করার পরও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।

তথ্যমন্ত্রী উল্লেখ করেন, ২০২২ সালের বিশ্বকাপে ৩ দশমিক ২ মিলিয়ন ডলারে স্বত্ব কেনার পরও বিশাল অঙ্কের এই দুর্নীতি সংঘটিত হয়েছিল। তবে বর্তমান সরকারের সময়ে ভিন্ন চিত্র দেখা গেছে। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী, এবার খেলা দেখানোর ক্ষেত্রে জনগণের টাকা যেন খরচ না হয়, সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেই নির্দেশনা মেনেই ২০২৬ বিশ্বকাপ ফুটবল দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

জহির উদ্দিন স্বপন জানান, ফিফার কাছ থেকে এবার ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে সম্প্রচার স্বত্ব কেনা হয়েছে এবং চারটি গণমাধ্যমে খেলাটি সফলভাবে সম্প্রচার করা হয়েছে। পুরো আয়োজনে ৩ থেকে ৪ কোটি টাকার সামান্য ঘাটতি হতে পারে, যা বিজ্ঞাপনের আয় থেকে পূরণ হয়ে যাবে। ফলে সরকারি তহবিল থেকে খরচ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলে তিনি দাবি করেন।

সাবেক সরকারের আমলের ১৪০ কোটি টাকার সেই দুর্নীতির বিষয়ে মন্ত্রী আরও জানান, বিটিভির মাধ্যমে হওয়া এই আর্থিক অনিয়ম নিয়ে বর্তমানে বিভাগীয় তদন্ত চলছে। তদন্তের আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পরবর্তী আইনি পর্যালোচনার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে এবং আইন তার নিজস্ব গতিতেই চলবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন।