অপরাধ

রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডবের ঘটনায় এখনো অধরা নেপথ্যের নির্দেশদাতারা

প্রতিবেদক
পাবনায় চিকিৎসা-বর্জ্য অব্যবস্থাপনায় চিকিৎসা কেন্দ্রকে জরিমানা পাবনায় চিকিৎসা-বর্জ্য অব্যবস্থাপনায় চিকিৎসা কেন্দ্রকে জরিমানা জামিয়া মিল্লিয়ায় বিক্ষোভ ও সংঘর্ষ: ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত জামিয়া মিল্লিয়ায় বিক্ষোভ ও সংঘর্ষ: ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি নাটোরের হালতী বিলে অবৈধ জাল ও বানা উচ্ছেদ অভিযান নাটোরের হালতী বিলে অবৈধ জাল ও বানা উচ্ছেদ অভিযান দিল্লির জামিয়া মিলিয়ায় ছাত্র-নিরাপত্তা কর্মী সংঘর্ষ, ক্লাস অনলাইনে দিল্লির জামিয়া মিলিয়ায় ছাত্র-নিরাপত্তা কর্মী সংঘর্ষ, ক্লাস অনলাইনে লাল থেকে কমলা শ্রেণিতে জাহাজভাঙা শিল্প, পরিবেশ ও শ্রমিকের ঝুঁকির শঙ্কা লাল থেকে কমলা শ্রেণিতে জাহাজভাঙা শিল্প, পরিবেশ ও শ্রমিকের ঝুঁকির শঙ্কা খুলনায় ঘোড়ার মাংসসহ যুবক আটক, কারাদণ্ড প্রদান খুলনায় ঘোড়ার মাংসসহ যুবক আটক, কারাদণ্ড প্রদান দেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও আটজনের প্রাণহানি দেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও আটজনের প্রাণহানি ফেনীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় চালককে কুপিয়ে হত্যা ফেনীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় চালককে কুপিয়ে হত্যা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: রিজভী বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: রিজভী
সব খবর

রাজধানীর মিরপুরের বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ কার্যালয় ও এর স্বাস্থ্যকেন্দ্রে ভয়াবহ লুটপাট ও তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করলেও, ঘটনার মূল ইন্ধনদাতা বা নির্দেশদাতাদের কাউকে এখনো গ্রেপ্তার বা তাদের সম্পর্কে কোনো তথ্য পাওয়ার কথা জানায়নি পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, এই হামলা স্থানীয় রাজনৈতিক প্রভাব ছাড়া ঘটানো সম্ভব ছিল না। অনেকে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন, কারণ হামলার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। জমি দখলকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী মতলব জানান, মিরপুর-১ মুক্তিযোদ্ধা মার্কেটের পাশে এই হাসপাতালসহ সংশ্লিষ্ট জায়গাটি শাহ-আলী পীরের নামে ছিল, কিন্তু বিভিন্ন সময়ে প্রভাবশালীরা তা দখলের চেষ্টা করেছে। বাহার নামের আরেক প্রত্যক্ষদর্শী জানান, পুলিশের সামনেই দুর্বৃত্তরা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে, যার জবাব পুলিশকে দিতে হবে।

বিভিন্ন সূত্রে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রভাবশালী নেতাদের নাম ইন্ধনদাতা হিসেবে উঠে আসছে। ঘটনাস্থলে টানানো ‘সমমনা সমবায় সমিতি’র বিলবোর্ডের সঙ্গে এমপি মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেও তিনি এ বিষয়ে কোনো সাড়া দেননি। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানিয়েছেন, তদন্ত চলমান থাকায় এখনই ঢালাওভাবে কিছু বলা সম্ভব নয়। তবে আরও গ্রেপ্তার অব্যাহত থাকবে।

রাড্ডার নির্বাহী পরিচালক ড. নাসরিন আখতার জানান, তারা আইনের ওপর আস্থা রাখছেন কিন্তু ঘটনার ২ দিন পার হলেও মূল নির্দেশদাতারা ধরা না পড়ায় তারা হতাশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১২টা ১৫ মিনিটে একটি ট্রাক এবং পরে এস্কাভেটর নিয়ে দুর্বৃত্তরা স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে। পুলিশের গাড়ি উপস্থিত থাকা সত্ত্বেও দুর্বৃত্তরা অবাধে লুটপাট চালায়। যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ফেসবুক পোস্টে জানান, প্রায় ৭/৮০০ লোকজন রাত ১:৩০ মিনিটে মাথায় লাল কাপড় পরে দখল চালাচ্ছে এবং পুলিশের নীরবতার বিষয়টিও তিনি তুলে ধরেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, কোনো সংসদ সদস্য বা দলীয় নেতাকর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জাতীয় নাগরিক পার্টি ভাঙচুরকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। ঘটনার দুই দিন পর প্রশাসনিক কারণ দেখিয়ে শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ওসির বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে।