রাজনীতি

সংবিধান রক্ষায় পিছু হটব না, মোদিকে হুঁশিয়ারি রাহুল গান্ধীর

প্রতিবেদক
ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা
সব খবর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি পরিষ্কার জানিয়েছেন, বর্তমান সরকার যত কঠোর পদক্ষেপই গ্রহণ করুক না কেন, সংবিধান রক্ষা এবং জনগণের কণ্ঠস্বর সুরক্ষিত রাখার আন্দোলন থেকে তারা কোনোভাবেই সরে আসবেন না। ভিডিওতে রাহুল গান্ধী দৃঢ়তার সঙ্গে বলেন, মোদি আপনি যা খুশি করুন, আমরা পিছু হটব না।

এক দশকেরও বেশি সময় ধরে নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছেন বলে দাবি করেন রাহুল গান্ধী। এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতায় তাদের কার্যপদ্ধতি সম্পর্কে তিনি বেশ ভালো ধারণা রাখেন বলেও জানান। রাহুল গান্ধীর অভিযোগ, নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও অজিত ডোভালের মতো ব্যক্তিরা এখন ধীরে ধীরে চাপের মুখে পড়ছেন। তিনি বলেন, আমরা তাদের ঘিরে ধরছি।

আন্দোলনকারীদের উদ্দেশে রাহুল গান্ধী বলেন, সরকার চাইলে ১০ হাজার, ২০ হাজার এমনকি ৫০ হাজার পুলিশ মোতায়েন করতে পারে। তাদের দলের সব নেতা ও তরুণ কর্মীকে গ্রেপ্তার করা হলেও তারা আন্দোলন থেকে পিছু হটবেন না। তিনি আরও বলেন, আমাদের গ্রেপ্তার করুন, সবাইকে গ্রেপ্তার করুন। আমরা আপনাদের ঘিরে ধরছি এবং কোনো অবস্থাতেই পিছু হটব না।

কংগ্রেস নেতার দাবি, তাদের হাতে প্রয়োজনীয় তথ্য রয়েছে এবং ভারতের সংবিধান রক্ষা ও জনগণের কণ্ঠস্বর অক্ষুণ্ন রাখতে তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। ভারতের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা সংবিধানের ওপর আঘাত হেনেছেন, তাদের পরাজিত করার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। গত ১০ থেকে ১৫ বছরে ভারতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ভবিষ্যতে যেন আর কখনো এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করার ওপরও জোর দেন রাহুল গান্ধী।