আইন ও আদালত

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহতের ঘটনায় তিনজনের ৫ দিনের রিমান্ড

প্রতিবেদক
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশি: অনেকের মৃত্যু, দিশেহারা পরিবার রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশি: অনেকের মৃত্যু, দিশেহারা পরিবার ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতাকর্মীরা ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতাকর্মীরা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাবনা ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাবনা মাদককাণ্ডে ওএসডি অতিরিক্ত ডিআইজি জহির, পেতেন আয়ের ৭০ শতাংশ মাদককাণ্ডে ওএসডি অতিরিক্ত ডিআইজি জহির, পেতেন আয়ের ৭০ শতাংশ মাগুরায় বাস টার্মিনালে গুলি করে যুবদল নেতাকে হত্যা মাগুরায় বাস টার্মিনালে গুলি করে যুবদল নেতাকে হত্যা সরকারি দপ্তরে প্রায় এক লাখ নিয়োগ আটকে, অর্থ বিভাগের নীতিমালায় জটিলতা সরকারি দপ্তরে প্রায় এক লাখ নিয়োগ আটকে, অর্থ বিভাগের নীতিমালায় জটিলতা সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের কাজ সম্পন্ন সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের কাজ সম্পন্ন সাড়ে ৬ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭৯৬৩ শিশুর সাড়ে ৬ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭৯৬৩ শিশুর
সব খবর

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে অটোরিকশা থেকে ছিটকে পড়ে মারা যাওয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত এই আদেশ প্রদান করেন।

তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল হাসান রিয়াল মামলার রহস্য উদ্ঘাটন ও মূল হোতাদের চিহ্নিত করার লক্ষ্যে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। এ সময় আসামি পনিরের আইনজীবীসহ অন্যরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। তবে রাষ্ট্রপক্ষ রিমান্ডের সপক্ষে যুক্তি তুলে ধরলে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট ভোরে তিনি তার স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে চোখের ডাক্তার দেখানোর উদ্দেশ্যে অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথিমধ্যে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেট সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে টান দেয়।

ছিনতাইকারীর তীব্র টানে চলন্ত রিকশা থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে রনজিলা পারভীন মাথায় গুরুতর আঘাত পান। তাকে দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রোববার র‍্যাব-২ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা এবং অপরাধে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।