বাংলাদেশ

৫৫ লাখ পরিবারের জন্য ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু

প্রতিবেদক
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন গুপ্ত শক্তির আড়ালে স্বৈরাচার অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের গুপ্ত শক্তির আড়ালে স্বৈরাচার অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের
সব খবর

দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে দেশের ৪৯৫টি উপজেলার মোট ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী বিশেষ মূল্যে চাল পাচ্ছেন। সোমবার খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মসূচির নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত উপকারভোগীরা প্রতি কেজি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল কেনার সুযোগ পাচ্ছেন। বছরে মোট ছয় মাস—আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ থেকে এপ্রিল—এই সুবিধা বলবৎ থাকবে। মন্ত্রণালয়ের ভাষ্যমতে, কর্মাভাবের সময়ে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো এবং দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি দূর করা, বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টিমান উন্নত করা এই কার্যক্রমের অন্যতম প্রধান লক্ষ্য।

বর্তমানে এই কর্মসূচির আওতায় ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মাঝে পুষ্টিচাল বা ফর্টিফায়েড রাইস বিতরণ করা হচ্ছে। এছাড়া বাকি ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীকে সাধারণ চাল দেওয়া হচ্ছে। এর বাইরেও সারাদেশে ১ হাজার ১০৮টি কেন্দ্র, দোকান ও ট্রাকের মাধ্যমে ওএমএস কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিক্রির কার্যক্রম চলমান রয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে খাদ্যশস্যের মজুদ অতীতের যেকোনো সময়ের তুলনায় সন্তোষজনক পর্যায়ে রয়েছে। গত ২ আগস্ট পর্যন্ত সরকারি গুদামে মোট ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ ছিল। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধান (চালে রূপান্তরিত) ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন। একই সঙ্গে নিয়মিত খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমও অব্যাহত রয়েছে। সরকার সামাজিক সুরক্ষামূলক এই কর্মসূচিগুলোকে আরও কার্যকর ও সম্প্রসারণের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।