বাংলাদেশ

টানা বর্ষণে ধসে পড়ল চুয়াডাঙ্গার জয়রামপুর-কুমারীদহ সড়কের একাংশ

প্রতিবেদক
ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায়
সব খবর

টানা ভারী বৃষ্টিপাতের কারণে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর-কুমারীদহ সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে জয়রামপুর ও কুমারীদহ গ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীসহ হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণের ফলে জয়রামপুর কাঁঠালতলা জামে মসজিদের পেছনের সড়কের নিচের মাটি সরে যায়। একপর্যায়ে প্রায় ১৫ ফুট সড়ক ধসে পড়লে গুরুত্বপূর্ণ এই পথটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে এলাকাবাসীকে বাধ্য হয়ে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করে যাতায়াত করতে হচ্ছে।

কুমারীদহ গ্রামের বাসিন্দা মসলেম আলী জানান, রাতভর বৃষ্টির পর সকালে উঠে তিনি সড়কের বড় অংশটি ভেঙে যেতে দেখেন। এখন অনেক ঘুরে চলাচল করতে হচ্ছে, যা মানুষের সময় ও খরচ দুটোই বাড়িয়ে দিয়েছে। স্থানীয় ব্যবসায়ী কালু শেখ বলেন, প্রতিদিন শত শত মানুষ এই সড়ক ব্যবহার করেন। রাস্তাটি ধসে পড়ায় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে এবং দ্রুত সংস্কার না হলে দুর্ভোগ আরও বাড়বে। স্থানীয় বাসিন্দা আরিফুর ইসলাম মিলনের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

হাউলি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন জানিয়েছেন, সড়ক ধসের বিষয়টি তারা অবগত আছেন এবং ঘটনাস্থল পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, প্রতি বর্ষা মৌসুমেই সড়কটির বিভিন্ন স্থানে ভাঙনের ঝুঁকি দেখা দিলেও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তারা দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি টেকসই সংরক্ষণের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর আশঙ্কা, সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে চলমান বর্ষায় ভাঙন আরও বিস্তৃত হয়ে আশপাশের এলাকা ঝুঁকির মুখে পড়তে পারে।